নজরবন্দি ব্যুরোঃ নিজের সুরক্ষার বিষয়টি নিয়ে বরাবরই সতর্ক থাকেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে নিজের সুরক্ষায় একাধিক উদ্যোগ নিতে দেখা গেছে তাঁকে। রাষ্ট্রপ্রধানরা যখন অন্য দেশে যান, তখন প্রথমেই মাথায় রাখতে হয় তাঁদের সুরক্ষার বিষয়টা। তাই যে কোনও বিমানে উঠে বিদেশ সফরে যেতে পারেন না তাঁরা। তাঁদের জন্য প্রস্তুত থাকে বিশেষ বিমান। তাই কিছুদিন আহে সেরকমই একটি বিশেষ বিমানের ব্যাবস্থা করা হয়েছিল প্রধানমন্ত্রীর জন্যে।



বোয়িং ৭৭৭ নামক বিমান এসেছে নরেন্দ্র মোদির জন্যে। দাম পড়েছে সাড়ে ৮ হাজার কোটি টাকারও বেশি। কি নেই সেই বিমানে। মার্কিন প্রেসিডেন্টের এয়ারফোর্স ওয়ানের আদলে গড়া এই বিমানে মোদির জন্যে রয়েছে বিশেষ নিরাপত্তা ব্যাবস্থা। এই এয়ারক্র্যাফ্ট-এ মিসাইল ডিফেন্স সিস্টেম রয়েছে। শত্রুপক্ষের র্যাডারকে অনায়াসে জ্যাম করে দেবে এবং হিট সিকিং মিসাইলকে দূরে সরিয়ে দেবে এই বিমানের সিকিওরিটি সিস্টেম। আরও অনেককিছু।

বিমানের পর মোদির সেই সুরক্ষাকবচে নতুন সংযোজন একটি গাড়ি। এই গাড়ির সিকিওরিটি সিস্টেম দেখলে চোখ কপালে ওঠে। গাড়ির নাম ‘গার্ড’ । এটি মোদীর জিম্মায় থাকা এক ঝাঁক বাহন তালিকায় নতুন সংযোজন। ‘গার্ড’ বানিয়েছে গাড়ি প্রস্তুতকারী সংস্থা মার্সিডিজ। গার্ডের পুরো নাম মার্সিডিজ-মে ব্যাচ এস ৬৫০ গার্ড। এস ৬৫০ গার্ড-এর সবথেকে বড় গুণ হল গুলি মোকাবিলা করার ক্ষমতা।



গার্ড বর্মভেদী বুলেটকেও থামাতে পারে। এমনকি একে -৪৭-এর গুলির আঘাতও প্রতিহত করতে পারে মোদীর নতুন বাহন। মোদীর এই নতুন বর্ম-বাহন এমন ভাবে তৈরী যা বিস্ফোরণ কেও সামলে নিতে পারবে। দু’মিটার দূরত্ব থেকে যদি কেউ ১৫ কেজির বিস্ফোরন ঘটায়, তা হলেও বনেটে একটু টোল পড়বে না ‘গার্ড’-এর। এই গাড়ি এতটাই শক্তিশালী।

Narendra Modi Security Car: বিস্ফোরণে উড়বে না, আটকে দেবে গুলি! মোদীর ২৪ কোটির নয়া বাহন!

এই গাড়ির ইঞ্জিন ৬.০ লিটার টুইন টার্বো ভি ১২। যা ৫০০ হর্সপওয়ার এবং ৯০০ নিউটন মিটার শক্তি উৎপাদন করতে পারে। তবে নিরাপত্তার কথা ভেবেই গাড়ির গতি নিয়ন্ত্রিত হবে ঘণ্টায় ১৬০ কিলোমিটারে। টায়ার পাংচার করা যাবেনা এই গাড়ির। কারণ গাড়ির চারটি চাকাই নিরেট বা ফ্ল্যাট টায়ার।

জানালায় রয়েছে সব থেকে উচ্চমানের পলিকার্বনেটের আস্তরন। যা যেকোন বুলেট ঠেকাতে সক্ষম। মাইনজাতীয় বিস্ফোরণ থেকে বাঁচতে গাড়ির নীচের অংশেও রয়েছে মোটা পাত এবং আধুনিকতম সুরক্ষা ব্যাবস্থা। যদি গ্যাস হামলাও হয়, তবে মোদীকে পরিশ্রুত অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করবে মোদীর এই যান্ত্রিক গার্ড।







