নজরবন্দি ব্যুরোঃ পেট্রোপণ্যকে GST-র আওতায় আনতে আলোচনা-পর্যালোচনা শুরু করেছিল কেন্দ্র। সূত্রের খবর অনুযায়ী, পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে পরামর্শ দিয়েছিলেন পেট্রোল এবং ডিজেলকে জিএসটির আওতায় আনতে। কার্যত আগে থেকেই জানা গিয়েছিল লখনৌতে ৪৫ তম জিএসটি কাউন্সিলের বৈঠকে এই প্রসঙ্গ উত্থাপন করবেন অর্থমন্ত্রী।
আরও পড়ুনঃ নজরবন্দির খবরে সিলমোহর, তৃণমূলে যোগ দিলেন বাবুল সুপ্রিয়।


কিন্তু এই সিদ্ধান্তে বেশির ভাগ রাজ্যের আপত্তি থাকায় তা ভেস্তে গেল। সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) জানান, পেট্রোপণ্যকে জিএসটিভুক্ত করার এটা উপযুক্ত সময় নয় বলে মনে করেছে কাউন্সিল।

সূত্রের খবর, কাউন্সিলের বৈঠকে পেট্রোল ও ডিজেলকে GST তে আনা নিয়ে আপত্তি করে বেশিরভাগ রাজ্য। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রী অজিত পাওয়ার (Ajit Pawar) জানিয়েছিলেন,



‘কেন্দ্রীয় সরকার কর কাঠামোর পরিবর্তন করলে রাজ্যের লোকসান হতে পারে। তার বিরোধিতা করা হবে।’ তাই কেন্দ্রের এই পরামর্শের বিরুদ্ধে সরব হল বিভিন্ন রাজ্য সরকার।
রাজ্য সরকার গুলির বিরোধিতা, পেট্রোল- ডিজেল GST-র আওতায় আসছে না
প্রসঙ্গত উল্লেখ্য শুধু অবিজেপি সরকারই নয় বিজেপি শাসিত বেশকিছু সরকারও এর বিরুদ্ধে রীতিমতো সরব হয়ে ওঠে। যার জেরে বাতিল হয়ে গেল প্রস্তাব। আর এর ফল হল এখনি কমছে না পেট্রোল, ডিজেলের দাম।







