Abhishek Banerjee: মাতকাতপুরবাসীর কথা রাখলেন অভিষেক, ২৪ ঘন্টার মধ্যে কাজ শুরু করল প্রশাসন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শনিবার কেশপুরে জনসভায় যাওয়ার পথে খড়গপুর গ্ৰামীণ থানার বড়কোলা গ্ৰাম পঞ্চায়েতের কংসাবতী নদীর তীরে মাতকাতপুর গ্ৰামের পরিবারগুলির সঙ্গে কথা বলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্থানীয় বাসিন্দারা পাট্টা পাচ্ছেন না। এই অভিযোগ শোনা মাত্রই সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে ফোনে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের আবেদন জানান অভিষেক। মাতকাতপুরবাসীর কথা রাখলেন অভিষেক। অভিষেকের সেই সফরের পরেই মাতকাতপুর গ্রামের পাট্টা দেওয়ার জন্য প্রথম ধাপের কাজ শুরু করল জেলা প্রশাসন।

আরও পড়ুনঃ Calcutta high Court: যা করার তাড়াতাড়ি করুন, সিবিআইয়ের প্রতি ক্ষুব্ধ বিচারপতি বসু

রবিবার থেকেই শুরু হয়েছে কাজ। সকালেই গ্ৰামে পৌঁছে যান খড়গপুর ১ নম্বর ব্লকের বিডিও দেবদত্ত চক্রবর্তী। তিনি সেখানে গিয়ে গ্ৰামের পরিবারগুলির কাছ থেকে পাট্টার জন্য আবেদনপত্র সংগ্রহ করেন। দ্রুত পাট্টা পাওয়ার আশ্বাস দেন বিডিও। জানা গিয়েছে, মাতকাতপুর গ্ৰামের ৩৯৬ ও ৩৬৪ দাগের ও এনিকেট খালের ধারে মোহনপুর গ্ৰামের ৩৩০টি পরিবার পাট্টার জন্য আবেদনপত্র জমা দিয়েছেন।

মাতকাতপুরবাসীর কথা রাখলেন অভিষেক, পাট্টা পেতে চলেছেন বিধায়করা 
মাতকাতপুরবাসীর কথা রাখলেন অভিষেক, পাট্টা পেতে চলেছেন বিধায়করা 

বিডিও বলেন, পাট্টা দেওয়ার চূড়ান্ত অনুমোদন দেওয়ার এক্তিয়ার মহকুমা শাসকের। রবিবার বিডিও পৌঁছনোর পর গোটা এলাকা উৎসবের চেহারা নেয়। কংসাবতী নদীর তীরবর্তী মাতকাতপুর ও এনিকেট খালের ধারে মোহনপুর এলাকার বাসিন্দারা জড়ো হয়ে যান। সকাল থেকে দুপুর পর্যন্ত এই আবেদনপত্র জমা নেওয়ার কাজ চলেছে। শনিবার গ্রামের বাসিন্দাদের বলতে শোনা গিয়েছিল, দাদা আশ্বাস দিয়েছেন। আমরা ভরসা রেখেছি।

মাতকাতপুরবাসীর কথা রাখলেন অভিষেক, পাট্টা পেতে চলেছেন বিধায়করা 

মাতকাতপুরবাসীর কথা রাখলেন অভিষেক, পাট্টা পেতে চলেছেন বিধায়করা 
মাতকাতপুরবাসীর কথা রাখলেন অভিষেক, পাট্টা পেতে চলেছেন বিধায়করা 

রবিবার সকাল সাড়ে ১১টা থেকে প্রায় ৩টে পর্যন্ত সরকারি শিবির বসেছিল মাতকাতপুর গ্রামে। সেখানে বিডিও অফিসের উদ্যোগে জমির পাট্টার বিষয়ে আবেদন নেওয়া হয়। অভিষেককে না চাইতেই এত কিছু পেয়ে উচ্ছ্বাসিত গ্রামের বাসিন্দারা। অভিষেকের আশ্বাসে সুফল মিলবে বলে মনে করছেন গ্রামবাসীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন