Calcutta high Court: যা করার তাড়াতাড়ি করুন, সিবিআইয়ের প্রতি ক্ষুব্ধ বিচারপতি বসু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের তদন্ত নিয়ে ফের প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি বিশ্বজিৎ বসু। যা করার তাড়াতাড়ি করুন। যেভাবে স্কুলের নিয়োগ দুর্নীতি চালাচ্ছে সিবিআই, তা চলতে পারে না।

আরও পড়ুনঃ Margram Blast: বারবার দলবদলু সুজাউদ্দিনের সঙ্গে মতপার্থক্য! মাড়গ্রামের ভয়াবহ ঘটনার কারণ কী?

এদিন সিবিআইয়ের তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তাঁর প্রশ্ন, নিয়োগ দুর্নীতিতে যুক্ত বাকিরা কেন ঘুরে বেড়াচ্ছেন? তাঁদের কেন ছেড়ে রাখা হয়েছে? যাদের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে, তাঁদের বিরুদ্ধে কী পদক্ষেপ নিয়েছে সিবিআই? তাও জিজ্ঞাসাবাদ করেন তিনি।

যা করার তাড়াতাড়ি করুন, সিবিআইয়ের উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ বিচারপতির 
যা করার তাড়াতাড়ি করুন, সিবিআইয়ের উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ বিচারপতির

একইসঙ্গে সিবিআইয়ের উদাসিনতা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। নিয়োগ দুর্নীতিতে যারা টাকা নিয়েছে, তাঁদের কেন হেফাজতে নেওয়া হচ্ছে না? এখনও কেন উদাসীন? এতদিনে অনেক টাকা পাচার হয়ে গেছে। এমনটাও মন্তব্য করতে দেখা যায় বিচারপতিকে। সিবিআইয়ের উদ্দেশ্যে কার্যত ক্ষোভ প্রকাশ করেই বলেন, প্রতিদিন আসছেন আদালতকে উপদেশ দিতে হচ্ছে। যা করার দ্রুত করুন।

যা করার তাড়াতাড়ি করুন, সিবিআইয়ের উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ বিচারপতির 

যা করার তাড়াতাড়ি করুন, সিবিআইয়ের উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ বিচারপতির 
যা করার তাড়াতাড়ি করুন, সিবিআইয়ের উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ বিচারপতির

সম্প্রতি সিবিআইয়ের সিটে বিরাট বদল এনেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এক সিবিআই অফিসারকে সরিয়ে দিয়ে কড়া পদক্ষেপ নিতে দেখা গেছে তাঁকে। এমনকি নিয়োগ দুর্নীতির তদন্তভার ইংল্যনাডের এমআই ফাইভের হাতে তুলে দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। এখন আবার তিনি জানালেন নিজেই তদন্ত করবেন। বিচারপতির এই মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে। তাঁর কথায়, সিবিআই বোগাস! এ বার দেখছি আমাকেই তদন্ত করতে হবে। আমিই তদন্ত করে প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট পাঠাব। সাফ মন্তব্য করে বসলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত