নজরবন্দি ব্যুরোঃ মাস ফুরোলেই নির্বাচন। তার আগে গোয়ায় জোট নিয়ে তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে বাকযুদ্ধ লেগেই রয়েছে। কংগ্রেসের সঙ্গে জোটের জন্য খোলা প্রস্তাব দিয়েছেন মহুয়া মৈত্র। কিন্তু তৃণমূলের সেই প্রস্তাব ফিরিয়ে দেয় কংগ্রেস। উল্টে কংগ্রেস ইনচার্জ পি চিদম্বরম বলেন, জোট নিয়ে কোনও কংক্রিট কথাবার্তা হয়নি।
আরও পড়ুনঃBJP: বাঁকুড়া-পুরুলিয়ার বিজেপির অন্দরে বিরাট ক্ষোভ, চিঠি গেল নাড্ডার কাছে


বৃহস্পতিবার তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য,চিদম্বরমের সঙ্গে দেখা করেছিলেন পবন বর্মা। চিদম্বরমের লোধি রোডের আবাসনে কথা হয়ে দুজনের। তাঁর সঙ্গে গোয়ায় জোট নিয়ে কথাও হয়েছিল। এমনকি তৃণমূল নেতা পবন বর্মার কথায়, গোয়ায় তৃণমূলের সঙ্গে জোট করার জন্য কংক্রিট অফার দিয়েছিলেন তিনি। এমনকি জোট গঠনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছাপ্রকাশ করেছিলেন। সেই বিষয়েও জানান তিনি।
পবন বর্মার কথায়, যেভাবে কয়েকদিন ধরে পি চিদম্বরম, যিনি কেন্দ্রের অর্থমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি যেভাবে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছেন তাতে আমি স্তম্ভিত। আমি তাঁকে গোয়ায় জোটের জন্য কংক্রিট প্রস্তাব দিয়েছিলাম। এমনকি তিনি পরে এও জানিয়েছিলেন রাহুল গান্ধীর সঙ্গে জোট নিয়ে কথাও হয়েছে। আমি চেয়েছিলাম দুই দলের প্রধানের সঙ্গে এবিষয়ে কথা বলানোর জন্য। এমনকি রাহুল গান্ধী বিদেশ থেকে ফেরার পরেও এবিষয়ে তাঁর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন পবন বর্মা।

পাল্টা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, যদি দুই দলের প্রধানের মধ্যে জোট নিয়ে আলোচনার কথা হত তাহলে আমি এবিষয়ে একজনের থেকে বার্তা পেতাম। কিন্তু আমার কাছে জোট নিয়ে কোনও বার্তা আসেনি। বরং একসঙ্গে কাজের জন্য বার্তা দেওয়া হয়েছিল। কিন্তু জোট নিয়ে কোনও বার্তাই মেলেনি।


চিদম্বরমের সঙ্গে দেখা করেছিলেন পবন বর্মা, বললেন অভিষেক

ইতিমধ্যেই গোয়ায় প্রার্থী ঘোষণা করতে শুরু করেছে সমস্ত দলগুলি। গোয়ার জোট নিয়ে একে অপরের মধ্যে এখনও অবধি পরিষ্কার করে কিছুই বলছে না কংগ্রেস এবং তৃণমূল। তবে জোটের পক্ষে সর্বদা দরজা খোলা রেখেছিলেন মহুয়া মৈত্র। এরই মধ্যে বর্ষীয়ান রাজনীতিবিদ এনসিপি প্রধান শরদ পাওয়ারের কথায় তৃণমূল এবং কংগ্রেসের জোট নিয়ে কথা চলছে। তাতে অংশ নেবে এনসিপি এবং শিবসেনা। কিন্তু কংগ্রেসের মধ্যে অনমনিয়তা দেখার কারণে আলাদা করে লড়াইয়ের ঘোষণা করেছে তাঁরাও।







