আসানসোলে মুখ পুড়ল বিজেপির, ১৭ ঘন্টার মধ্যে নাম তুলে নিলেন প্রার্থী পবন!

Asansol: পবনের বিরুদ্ধে সরব হন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কিছু গানে বাঙালিদের প্রতি অসম্মান ছিল বলে অভিযোগ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক
শনিবার ১৯৫ জনের প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি। যার মধ্যে বাংলার ২০ জনের নাম ছিল। আসানসোলে বিজেপির তরফে টিকিট দেওয়া হয় ভোজপুরী শিল্পী পবন সিংহকে। প্রথমে কিন্তু এক্স হ্যান্ডেলে বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। ধন্যবাদ জানান বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে। কিন্তু পবনের নাম ঘোষণার পর থেকেই আদা জল খেয়ে ময়দানে নামে তৃণমূল।
আসানসোলে মুখ পুড়ল বিজেপির, ১৭ ঘন্টার মধ্যে নাম তুলে নিলেন প্রার্থী পবন!
আসানসোলে মুখ পুড়ল বিজেপির, ১৭ ঘন্টার মধ্যে নাম তুলে নিলেন প্রার্থী পবন!
অভিযোগ, পবনের একাধিক মিউজিক ভিডিও-তে বাংলার মেয়েদের অসম্মান করা হয়েছে। সুর তোলেন রাজ্যসভায় সদ্যজয়ী তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ, তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। আর রবিবারই পবন এক্স হ্যান্ডেলে লিখলেন, “আমি বিজেপির শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানাই। দল আমার উপর ভরসা করেছিল এবং আমাকে আসানসোল থেকে প্রার্থী করা হয়েছিল। কিন্তু বিশেষ কারণের জন্য আমি আসানসোল থেকে ভোটে দাঁড়াতে পারছি না।’’

আসানসোলে মুখ পুড়ল বিজেপির, ১৭ ঘন্টার মধ্যে নাম তুলে নিলেন প্রার্থী পবন!

আসানসোলে মুখ পুড়ল বিজেপির, ১৭ ঘন্টার মধ্যে নাম তুলে নিলেন প্রার্থী পবন!

পবন সিংহের নাম তুলে নেওয়ার পরেই সেই পোস্টটিকে রি-ট্যুইট করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। লিখেছেন, “পশ্চিমবঙ্গের জনগণের অদম্য জেদ ও শক্তি।” প্রসঙ্গত, আসানসোলে পবন সিংহের নামে দেওয়াল লিখনও শুরু হয়ে গিয়েছিল। তারই মধ্যে নিজের নাম তুলে নিলেন ভোজপুরী নায়ক-গায়ক। এখন, আবার কাকে টিকিট দেয় বিজেপি সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।

আসানসোলে মুখ পুড়ল বিজেপির, ১৭ ঘন্টার মধ্যে নাম তুলে নিলেন প্রার্থী পবন!

অসমর্থিত সূত্রের খবর, আসানসোলের মানুষও এই বাইরে থেকে আসা তারকা প্রার্থীদের প্রতি বিতশ্রদ্ধ। এই মুহূর্তে সেখানে সাংসদ হয়েছেন তৃণমূলের শত্রুঘ্ন সিনহা। তিনিও তারকা। উপনির্বাচনে তিনি ৩ লাখের বেশি ভোটে জেতেন। তৃণমূলের প্রাক্তন মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, “বিজেপি বুঝতে পেরেছে আসানসোলে জেতা অসম্ভব। তাছাড়া তিনি বাঙালি বিদ্বেষী বলেও রব উঠেছে। ভয় পেয়েই তিনি নাম তুলে নিয়েছেন।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন