কাঁথি মানেই অধিকারী পরিবার একথা রাজনৈতিক মহলে সর্বজনবিদিত। আসন্ন লোকসভা নির্বাচনে কাঁথি থেকে বিজেপির প্রার্থী হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই এবং বিদায়ী ‘তৃণমূল’ সাংসদ শিশির অধিকারীর কনিষ্ঠ পুত্র সৌমেন্দু অধিকারী। ছেলে সম্পর্কে দরাজ সার্টিফিকেট দেওয়ার পাশাপাশি বাবা শিশির জানিয়ে দিলেন, রেকর্ড ভোটে জিতে কাঁথি থেকে সাংসদ হবেন সৌমেন্দু। এমনকি ভোটের মার্জিন ৩ লাখ ছাড়িয়ে যেতে পারে বলেও মনে করছেন তিনি।
আরও পড়ুন: বালুরঘাটে সুকান্ততেই আস্থা বিজেপির, ফের পদ্ম ফুটবে আত্রেয়ী-পাড়ে?


কাঁথি থেকে যে অধিকারী পরিবারের কাউকেই বিজেপি টিকিট দেবে তা কার্যত নিশ্চিত ছিল। কিন্তু কে হবেন তা নিয়ে কিছুটা হলেও জল্পনা চলছিল। শিশির অধিকারী আগেই জানিয়ে দিয়েছিলেন, তিনি আর ভোট-যুদ্ধে অংশ নিতে চান না। নাম আসছিল শুভেন্দুর আরেক ভাই দিব্যেন্দুর। তিনি আবার তমলুকের তৃণমূল সাংসদ। তবে, দলের সাথে প্রায় নেই বললেই চলে। তবে, সমস্ত জল্পনার অবসান হল শনিবার যখন দেখা গেল কাঁথিতে পদ্ম প্রতীকে লড়বেন সৌমেন্দু।

সৌমেন্দু প্রসঙ্গে বাবা শিশির অধিকারী বলেছেন, “আমার মার্জিন টপকে যাবে সৌমেন্দু। কমপক্ষে তিন লাখ ভোটে জিতবে। বিজেপি ওকে প্রার্থী করে যে সম্মান দিয়েছে তাতে আমি খুশি। আমাদের পরিবারের প্রত্যেকেই নানান সময় বিভিন্ন নির্বাচনে লড়েছেন, জিতেছেন। ফলে এটা নতুন কোনও বিষয় না।”



অন্যদিকে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, “আমার ভাই বলে সৌমেন্দুকে টিকিট দেওয়া হয়নি। কেন্দ্রীয় নেতৃত্ব মনে করেছে ও (পড়ুন সৌমেন্দু) যোগ্য। তাছাড়া সৌমেন্দু এখন জেলা বিজেপির সাধারণ সম্পাদক। আমি শুধু ভাইয়ের জন্য না, বিজেপির প্রতিটি প্রার্থীকে জেতাতে লড়াই করে যাব।”
উত্তরাধিকারের কাঁথি, রেকর্ড মার্জিনে জিতবেন কনিষ্ঠ সৌমেন্দু, বাবার বিশ্বাস তেমনই!
বিভিন্ন জনমত সমীক্ষার ওপর ভিত্তি করেই প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। বারাণসী থেকেই লড়বেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গান্ধীনগর থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে, বাংলা থেকে যে ২০টি আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে তাঁরা হলেন, কোচবিহার -নীশীথ প্রামাণিক, আলিপুরদুয়ার- মনোজ তিগ্গা, বালুরঘাট- সুকান্ত মজুমদার, মালদা উত্তর- খগেন মুর্মু, মালদা দক্ষিণ – শ্রীরূপা চৌধুরী, বহরমপুর- নির্মল কুমার সাহা, মুর্শিদাবাদ- গৌরীশঙ্কর ঘোষ, কান্দি- সৌমেন্দু অধিকারী।








