বালুরঘাটে সুকান্ততেই আস্থা বিজেপির, ফের পদ্ম ফুটবে আত্রেয়ী-পাড়ে?

Sukanta Majumdar: বালুরঘাট থেকেই পদ্ম প্রতীকে লড়বেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দমদম কেন্দ্রে তিনি দাঁড়াতে পারেন বলে যে গুঞ্জন শুরু হয়েছিল রাজনৈতিক মহলে তার অবসান হল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক
বিভিন্ন জনমত সমীক্ষার ওপর ভিত্তি করেই প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। বারাণসী থেকেই লড়বেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গান্ধীনগর থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে, বাংলা থেকে যে ২০টি আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে তাঁরা হলেন, কোচবিহার -নীশীথ প্রামাণিক, আলিপুরদুয়ার- মনোজ তিগ্গা, বালুরঘাট- সুকান্ত মজুমদার, মালদা উত্তর- খগেন মুর্মু, মালদা দক্ষিণ – শ্রীরূপা চৌধুরী, বহরমপুর- নির্মল কুমার সাহা, মুর্শিদাবাদ- গৌরীশঙ্কর ঘোষ, কান্দি- সৌমেন্দু অধিকারী।
বালুরঘাটে সুকান্ততেই আস্থা বিজেপির, ফের পদ্ম ফুটবে আত্রেয়ী-পাড়ে?
বালুরঘাটে সুকান্ততেই আস্থা বিজেপির, ফের পদ্ম ফুটবে আত্রেয়ী-পাড়ে?
বাঁকুড়া- জগন্নাথ সরকার, বনগাঁ- শান্তনু ঠাকুর, জয়নগর- অশোক কান্ডারি, যাদবপুর- ড. অনির্বাণ গঙ্গোপাধ্যায়, হাওড়া- রথীন চক্রবতী, হুগলি – লকেট চট্টোপাধ্যায়, ঘাটাল- হিরণ চট্টোপাধ্যায়, পুরুলিয়া- জ্যোতির্ময় সিং মাহাতো, বাঁকুড়া-সুভাষ সরকার, বিষ্ণুপুর- সৌমিত্র খাঁ, বোলপুর- প্রিয়া সাহা, আসানসোল- পবন সিং। কেবল মাত্র আলিপুরদুয়ার কেন্দ্রের জয়ী প্রার্থী জন বার্লাকে এবার টিকিট দিল না বিজেপি।
বালুরঘাটে সুকান্ততেই আস্থা বিজেপির, ফের পদ্ম ফুটবে আত্রেয়ী-পাড়ে?

বালুরঘাটে সুকান্ততেই আস্থা বিজেপির, ফের পদ্ম ফুটবে আত্রেয়ী-পাড়ে?

অন্যদিকে, সুকান্ত মজুমদারই দাঁড়াচ্ছেন বালুরঘাট থেকে। ২০১৯ সালে তৃণমূলের অর্পিতা ঘোষকে ৩৩ হাজারের কিছু বেশি ভোটে হারান তিনি। এবার ব্যবধানটা আরও বাড়তে পারে বলেই ধারণা রাজনৈতিক মহলের। কারণ, বালুরঘাটবাসীর দীর্ঘদিনের দাবি মেনে একাধিক ট্রেন চালু করেছেন সুকান্ত। এছাড়া তিনি ঘরের ছেলে। বিপক্ষ হিসাবে বিপ্লব মিত্র প্রার্থী হলে লড়াই হবার আশঙ্কা ছিল। কিন্তু, অসমর্থিত সূত্রের খবর, বিপ্লব প্রার্থী নাও হতে পারেন সেখানে ঘাসফুল প্রতীকে লড়তে পারেন অর্পিতা ঘনিষ্ঠ আইপিএস প্রসূন ব্যানার্জী।
বালুরঘাটে সুকান্ততেই আস্থা বিজেপির, ফের পদ্ম ফুটবে আত্রেয়ী-পাড়ে?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন