Coochbehar: ভরসাহীন উদয়ন, কোচবিহারের দায়িত্বে ফেরানো হল পার্থকেই

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নিজস্ব প্রতিনিধি, কোচবিহারঃ মঙ্গলবার তৃণমূলের রাজ্য কমিটি ঘোষণার সময় সবথেকে বেশী নজর ছিল কোচবিহারের দিকে। আন্দাজ করাই হয়েছিল স্তিস্তাপাড়ে জেলা সভাপতি পদে খুব শীঘ্রই বদল আনতে পারে ঘাসফুল শিবির। আর সেটাই হল ভরসাহীন উদয়ন -কে সরিয়ে কোচবিহারের দায়িত্বে ফেরানো হল পার্থ প্রতিম রায়কে। সেইসঙ্গে জেলা কমিটির চেয়ারম্যান করা হয়েছে হয়েছে গিরীন্দ্রনাথ বর্মনকে।

আরও পড়ুনঃ তৃণমূলের থেকে টাকা নিয়ে এধরনের কথা বলছেন, দলবদলের জল্পনা উড়িয়ে দাবি লকেটের

দিনহাটার নির্বাচনে ব্যাপক জয়ের পর পার্থকে সরিয়ে উদয়নকে দায়িত্ব দিয়েছিল তৃণমূল। কিন্তু দলের অন্যান্য নেতাদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন উদয়ন গুহ। সেখবর কলকাতার নেতাদের কানে পৌঁছেছে বারবার। বেজায় ক্ষুব্ধ ছিলেন দলনেত্রী। যার জেরেই উদয়নকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে পার্থকে। তবে জেলাকমিটিতে উদয়নের কোনও জায়গা থাকবে কী না তা এখনও অবধি তৃণমূলের তরফে জানা যায়নি।

উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে কোচবিহার তৃণমূলের সাংগঠনিক দায়িত্ব সামলেছেন প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। ২০১৯ সালের নির্বাচনের পর রবীন্দ্রনাথ ঘোষকে সরিয়ে আনা হয় বিনয় কৃষ্ণ বর্মনকে। পরে বিনয়কে সরিয়ে কোচ রাজারর গড়ে জেলা সভাপতির দায়িত্ব পার্থর কাঁধে তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহুর্তে রাজ্য সহ-সভাপতি পদে রয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ।

ভরসাহীন উদয়ন, বেলাগাম মন্তব্যের কারণেই ডানা ছাঁটা হল তাঁর? 

ভরসাহীন উদয়ন, বেলাগাম মন্তব্যের কারণেই ডানা ছাঁটা হল তাঁর? 
ভরসাহীন উদয়ন, বেলাগাম মন্তব্যের কারণেই ডানা ছাঁটা হল তাঁর?

গত বছর পার্থর নেতৃত্বে জেলার ৯ টি আসনের মধ্যে ৭ টি আসন পেয়েছিল বিজেপি। সঙ্গে সঙ্গে পার্থকে সরিয়ে দায়িত্বে আনা হয় গবেষক গিরীন্দ্রনাথ বর্মনকে। সম্প্রতি তাঁর নেতৃত্বে জেলার ৬ টি পুরসভা দখল করেছে তৃণমূল। তারপরেই কলকাতায় সাংগঠনিক বৈঠকে ফিরিয়ে আনা হল পার্থকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর