SSC-TET Scam: কোথায় নিয়ে যাওয়া হবে পার্থকে? যাত্রাপথ ঘিরে জল্পনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দীর্ঘ ২৮ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের পর রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। শিক্ষক নিয়োগের বেলাগাম দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হল পার্থকে। সেইসঙ্গে আটক করা হয়েছে পার্থ ঘনিষ্ঠ অর্পিতাকেও। কোথায় নিয়ে যাওয়া হবে পার্থকে?

আরও পড়ুনঃ SSC-TET: গ্রেফতার পার্থ ঘনিষ্ঠ অর্পিতাও, মেডিক্যাল টেস্টের পর হেফাজতে নিতে আদালতে পেশ দুজনকেই।

কিন্তু এই মুহুর্তে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে। আজই কী দিল্লি নিয়ে যাওয়া হবে পার্থ চট্টোপাধ্যায়কে? রাজনৈতিক মহলে জোর জল্পনা। প্রথমে মনে করা হচ্ছিল অর্পিতা মুখ্যোপাধ্যায়ের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল পার্থ চট্টোপাধ্যায়কে। কিন্তু ধীরে ধীরে এই জট আরও পাকাতে শুরু করেছে।

কোথায় নিয়ে যাওয়া হবে পার্থকে? ক্রমশ ঘনাচ্ছে রহস্য 
কোথায় নিয়ে যাওয়া হবে পার্থকে? ক্রমশ ঘনাচ্ছে রহস্য

পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারের পর তাঁর আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা জানিয়েছিলেন, পার্থ চট্টোপাধ্যায় জানিয়েহিলেন তাঁকে কলকাতার ইডির অফিসে নিয়ে যাওয়া হবে। এর আগেও একাধিকবার ইডি যাদেরকে গ্রেফতার করেছে, তাঁদেরকে সিজিও কমপ্লেযক্সে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের কনভয়ের যে গতিপথ তা নিয়ে রহস্যের দানা বাঁধতে শুরু করেছে।

কোথায় নিয়ে যাওয়া হবে পার্থকে? ক্রমশ ঘনাচ্ছে রহস্য 

কোথায় নিয়ে যাওয়া হবে পার্থকে? ক্রমশ ঘনাচ্ছে রহস্য 
কোথায় নিয়ে যাওয়া হবে পার্থকে? ক্রমশ ঘনাচ্ছে রহস্য

ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়ের গাড়ি জোকার দিকে রওনা দিয়েছে। এই মুহুর্তে সখের বাজার থেকে জোকার দিকে রওনা দিয়েছে গাড়ি। তবে কী ডায়মণ্ড হারবারের কোথাও নিয়ে যাওয়া হবে পার্থ চট্টোপাধ্যায়কে? এই প্রশ্নও মাথাচাড়া দিতে শুরু করেছে। সূত্রের খবর, আজই রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে পার্থ চট্টোপাধ্যায়কে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত