SSC-TET: গ্রেফতার পার্থ ঘনিষ্ঠ অর্পিতাও, মেডিক্যাল টেস্টের পর হেফাজতে নিতে আদালতে পেশ দুজনকেই।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গতকাল সকাল ৭ টা নাগাত রাজ্যের শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর একটি দল এসেছিল। মন্ত্রীর খোঁজে তারা বাড়ির ভিতরে ঢোকে। সারা দিন কেটে যাওয়ার পর কেটে যাত সারা রাত। শনিবার সকাল সাড়ে ৯টা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়। স্কুল সার্ভিস কমিশনে বেলাগাম দুর্নীতির কারনেই তাঁকে গ্রেফতার করা হল বলে জানা গিয়েছে। তাঁকে গ্রেফতার করার পরেই গ্রেফতার করা হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়কেও।

আরও পড়ুনঃ শিক্ষক নিয়োগে বেলাগাম দুর্নীতি, গ্রেফতার রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

শনিবার সকাল ১০টা নাগাদ পার্থবাবুর বাড়ি থেকে তাঁকে গাড়িতে নিয়ে বেরিয়ে যান ইডি কর্তারা। তাঁর কিছুক্ষন পরেই অর্পিতাকেও গ্রেফতার করে আধিকারিকরা। সূত্রের খবর গতকাল থেকে পার্থ চট্টোপাধ্যায়কে একাধিকবার অর্পিতা সম্পর্কে জানতে চাওয়া হয়। কিন্তু কোনভাবেই মুখ খোলেননি পার্থ বাবু। তবে তিনি যে অর্পিতাকে চেনেননা এমন কথাও বলেননি পার্থ। আজই তাঁকে আদালতে তোলা হবে, আদালতে তোলা হবে অর্পিতাকেও। সূত্রের দাবি সিজিও কমপ্লেক্সে যাওয়ার আগে মেডিক্যাল টেস্ট করা হবে এবং সোজা তোলা হবে আদালতে।

গ্রেফতার পার্থ ঘনিষ্ঠ অর্পিতাও, মেডিক্যাল টেস্টের পর হেফাজতে নিতে আদালতে পেশ দুজনকেই।
গ্রেফতার পার্থ ঘনিষ্ঠ অর্পিতাও, মেডিক্যাল টেস্টের পর হেফাজতে নিতে আদালতে পেশ দুজনকেই।

গতকাল জানা গিয়েছিল অর্পিতার বাড়ি থেকে কুড়ি কোটি টাকা উদ্ধার হয়েছে। শনিবার জানা যায় ওই অর্থের পরিমাণ একুশ কোটি। সেইসঙ্গে অর্পিতার (Arpita Mukherjee) বাড়ি থেকে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার গয়না বাজেয়াপ্ত করেছে ইডি। মোট কুড়িটি মোবাইল ফোন পাওয়া গিয়েছে অর্পিতার ফ্ল্যাট থেকে। তার মধ্যে বেশ কয়েকটি আই ফোন। উদ্ধার হয়েছে দুটি ল্যাপটপও। ইতিমধ্যেই বাজেয়াপ্ত ফোনগুলি আইটি স্ক্যানিং এর জন্যে পাঠানো হয়েছে।

cash 1

সূত্রের খবর, আজই পার্থ এবং অর্পিতাকে আদালতে তুলবে ইডি। তারপরেই তাঁকে হেফাজতে নেবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। প্রাথমিক ভাবে ১৪ দিনের জন্যে হেফাজতে নেওয়ার চেষ্টা করা হবে বলে খবর। পার্থ এবং অর্পিতাকে মুখোমুখি বসিয়ে জেরা করা ববে ইডির তরফে তাঁদের জেরা করবে সিবিআই আধিকারিকরাও।

partha chatterjee 4

গতকাল নাকতলার বাড়িতে পৌঁছনোর পরেই মন্ত্রীর নিরাপত্তারক্ষী ও দেহরক্ষীদের মোবাইল বন্ধ করার নির্দেশ দেন তদন্তকারীরা। ইডি সূত্রের দাবি, একই নির্দেশ দেওয়া হয় পার্থকেও। দুপুরে দু’জন আইনজীবীকে বাড়িতে ডেকে পাঠান পার্থ। তবে সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময়ে তাঁদের হাজির থাকার অনুমতি দেননি তদন্তকারীরা।

গ্রেফতার পার্থ ঘনিষ্ঠ অর্পিতাও, মেডিক্যাল টেস্টের পর হেফাজতে নিতে আদালতে পেশ দুজনকেই।

partha chet 1624373715

অন্যদিকে গতকাল পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে নগদ ২১ কোটি টাকা এবং ২০ টি মোবাইল ফোন উদ্ধার করেছে ইডি। প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বাধীন কমিটির রিপোর্টে ও সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে শিক্ষাসচিব মণীশ জৈন জানিয়েছেন, প্রাক্তন শিক্ষামন্ত্রীর নির্দেশেই সমস্ত নিয়োগ করা হয়েছিল। উনিই নিয়োগের ক্ষেত্রে মূল নিয়ন্ত্রক ছিলেন। প্রাথমিক ভাবে নথি সংগ্রহ ও জিজ্ঞাসাবাদ করে তা যাচাই করা হয় বলে ইডি সূত্রের খবর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত