নজরবন্দি ব্যুরোঃ গতকাল সকাল ৭ টা নাগাত রাজ্যের শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর একটি দল এসেছিল। মন্ত্রীর খোঁজে তারা বাড়ির ভিতরে ঢোকে। সারা দিন কেটে যাওয়ার পর কেটে যাত সারা রাত। শনিবার সকাল সাড়ে ৯টা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়। স্কুল সার্ভিস কমিশনে বেলাগাম দুর্নীতির কারনেই তাঁকে গ্রেফতার করা হল বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ ‘দল এর দায়িত্ব নেবে না’, SSC নিয়োগ দুর্নীতি কান্ডে পার্থ চট্টোপাধ্যায়ের পাশে নেই তৃণমূল!


পার্থ বাবুর বাড়িতে নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মী জানিয়েছেন, ‘‘গতকাল সকাল সাড়ে ৭টা নাগাদ কলিং বেল বাজে। বেল শুনে ঘরের দরজা খুলেছিলেন পার্থবাবুর নিরাপত্তারক্ষী। তিনি দরজা খুলতেই দেখেন বাইরে আট জন দাঁড়িয়ে রয়েছেন। সেই ব্যাক্তিরা জানান, তাঁরা ইডির লোক। এর পর তাঁদের এক জন ওই হোমগার্ডকে বলেন, ‘সরুন, ভিতরে যেতে দিন।’ এই বলেই ভিতরে ঢুকে আসেন ইডির লোকেরা।’’

সেই যে তাঁরা বাড়িতে ঢুকেছেন তাঁরা এখনও বেরোননি। মন্ত্রীর বাড়িতে ইডির তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন পার্থ। পরে ভবানীপুুর থানার পুলিশের সঙ্গে এসএসকেএম-এর তিন জন চিকিৎসক এসেছিলেন তাঁর বাড়িতে। এক জন অর্থোপেডিক, এক জন মেডিসিন আর এক জন কার্ডিয়োর চিকিৎসক। পরে গতকাল বিকেল ৪টে নাগাদ মন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে যান চিকিৎসকেরা।



এদিকে পার্থর জেরা যখন চলছে তখন একই সময়ে তাঁর জামাই কৃষ্ণচন্দ্র অধিকারীর বাড়িতেও পৌঁছেছিলেন তদন্তকারীরা। প্রায় ১১ ঘন্টা পর পার্থবাবুর জামাইয়ের বাড়ি থেকে গাদা গাদা কাগজপত্র নিয়ে বেরিয়ে আসেন তাঁরা। জামাই জানিয়েছেন, ইডি অফিসাররা এসেছিলেন। তাঁরা আমাকে কিচ্ছু বলেননি। তবে কাগজপত্র যা পেলেন, সব নিয়ে গেলেন। ওনারা হাতের কাছে যা পেয়েছেন, সব নিয়ে গিয়েছেন।”
শিক্ষক নিয়োগে বেলাগাম দুর্নীতি, গ্রেফতার রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

অন্যদিকে গতকাল পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে নগদ ২১ কোটি টাকা এবং ২০ টি মোবাইল ফোন উদ্ধার করেছে ইডি। প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বাধীন কমিটির রিপোর্টে ও সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে শিক্ষাসচিব মণীশ জৈন জানিয়েছেন, প্রাক্তন শিক্ষামন্ত্রীর নির্দেশেই সমস্ত নিয়োগ করা হয়েছিল। উনিই নিয়োগের ক্ষেত্রে মূল নিয়ন্ত্রক ছিলেন। প্রাথমিক ভাবে নথি সংগ্রহ ও জিজ্ঞাসাবাদ করে তা যাচাই করা হয় বলে ইডি সূত্রের খবর।







