SSC Scam: ‘দল এর দায়িত্ব নেবে না’, SSC নিয়োগ দুর্নীতি কান্ডে পার্থ চট্টোপাধ্যায়ের পাশে নেই তৃণমূল!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দক্ষিণ কলকাতার অভিজাত আবাসনের বাসিন্দা অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তল্লাশি অভিযানে যে বস্তা বস্তা টাকা উদ্ধার হয়েছে, তার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। পার্থ চট্টোপাধ্যায়ের সাথে অর্পিতার কি সম্পর্ক বা তাঁকে টানা জেরা কেন করছে ইডি আধিকারিকরা কোন কিছুর সাথে নিজেদের নাম জড়াতে চাইছে না তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুনঃ এবার মুখোমুখি বসিয়ে জেরা, কে এই অর্পিতা, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর কী সম্পর্ক?

cash

এদিন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ২৩০০ স্কোয়ার ফুটের ফ্ল্যাট থেকে ইডি উদ্ধার করে ২০ কোটি টাকা। সেই টাকা উদ্ধারের পর ওয়াকিবহাল মহলের সন্দেহ এই টাকা আসলে স্কুল সার্ভিস কমিশনে চাকরি পাইয়ে দিতে নেওয়া ঘুষের টাকা। এই ইস্যুতে বাম-বিজপি-কংগ্রেস একযোগে তোপ দেগেছে তৃণমূলকে। এবার তাঁর জবাব দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

dddd

একটি ট্যুইট বার্তায় কুণাল লিখেছেন, ‘ইডি যে টাকা উদ্ধার করেছে, তার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। এই তদন্তে যাদের নাম আসছে, এসংক্রান্ত প্রশ্নের জবাব দেওয়ার দায়িত্ব তাঁদের বা তাঁদের আইনজীবীদের। কেন দলের নাম জড়িয়ে প্রচার চলছে, দল নজর রাখছে। যথাসময়ে বক্তব্য জানাবে।’

পাশাপশি একটি বেসরকারী প্রথম সারির টিভি চ্যানেলে বিতর্কে পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে বেফাঁস মন্তব্য করে ফেললেন তৃণমূল কংগ্রেসের অধ্যাপক নেতা দেবনারায়ান সরকার। দুর্নীতি ও টাকা উদ্ধারের ঘটনায় জড়িত থাকার জন্য পার্থ চট্টোপাধ্যায় এর শাস্তি চেয়ে বসলেন। তবে তিনি এও বলেন এর সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনো ভাবেই যুক্ত নয়। ওটা পার্থ চট্টোপাধ্যায় এর ব্যক্তিগত বিষয়। আইন আছে আদালত আছে তারাই তার বিচার করবে। দলকে দোষারোপ করবেন না।

‘দল এর দায়িত্ব নেবে না’, SSC নিয়োগ দুর্নীতি কান্ডে পার্থ চট্টোপাধ্যায়ের পাশে নেই তৃণমূল!

partha chotto

উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় আজ প্রথমবার অভিযান শুরু করেছে ইডি। শুক্রবার সকাল থেকে একসঙ্গে রাজ্যের ১৩ জায়গায় অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আর সন্ধেবেলাতেই তারা পেল বিরাট ব্রেক থ্রু! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২০ কোটি টাকা উদ্ধার করেছে ইডি।

partha 2

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা দাবি করেছেন, এই অর্পিতা হলেন পার্থ চট্টোপাধ্যায়ের ক্লোজ অ্যাসোসিয়েট তথা অত্যন্ত ঘনিষ্ঠ। আর এই উদ্ধার হওয়া টাকা নাকি স্কুল সার্ভিস কমিশনে বেলাইনে চাকরি পাইয়ে দিয়ে নেওয়া ঘুষের টাকা। ইডি সূত্রে খবর এই বিপুল পরিমান টাকা কোথা থেকে এল সেই প্রশ্নের উত্তর দিতে পারেননি অভিনেত্রী। সূত্রের দাবি পার্থ অর্পিতা-কে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন