নজরবন্দি ব্যুরোঃ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় আজ প্রথমবার অভিযান শুরু করেছে ইডি। শুক্রবার সকাল থেকে একসঙ্গে রাজ্যের ১৩ জায়গায় অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আর সন্ধেবেলাতেই তারা পেল বিরাট ব্রেক থ্রু! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২০ কোটি টাকা উদ্ধার করেছে ইডি। কিন্তু কে এই অর্পিতা?
আরও পড়ুনঃ বাড়ির নিচে আধাসেনা, ১২ ঘন্টা ধরে চলছে জিজ্ঞাসাবাদ, আজই গ্রেফতার হতে পারেন পার্থ?



এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা দাবি করেছেন, এই অর্পিতা হলেন পার্থ চট্টোপাধ্যায়ের ক্লোজ অ্যাসোসিয়েট তথা অত্যন্ত ঘনিষ্ঠ। আর এই উদ্ধার হওয়া টাকা নাকি স্কুল সার্ভিস কমিশনে বেলাইনে চাকরি পাইয়ে দিয়ে নেওয়া ঘুষের টাকা। ইডি সূত্রে খবর এই বিপুল পরিমান টাকা কোথা থেকে এল সেই প্রশ্নের উত্তর দিতে পারেননি অভিনেত্রী। সূত্রের দাবি পার্থ অর্পিতা-কে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে।



কিন্তু কে এই অর্পিতা? অর্পিতার কাছে এত টাকা এল কোথা থেকে, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর কী সম্পর্ক? জানা গিয়েছে, এই অর্পিতা মুখোপাধ্যায় নাকতলা উদয়ন সংঘের পুজোর সঙ্গে যুক্ত ছিলেন। একবার দুর্গাপুজোর মুখও হয়েছিলেন। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর ছবিও রয়েছে। নাকতলা উদয়ন সংঘের সঙ্গে পার্থবাবু ওতপ্রোতভাবে যুক্ত। এই পুজোর চেয়ারম্যান তিনি।
এবার মুখোমুখি বসিয়ে জেরা, কে এই অর্পিতা, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর কী সম্পর্ক?

একসময় ওড়িয়া, তামিল ছবিতে কাজ করেছেন অর্পিতা। বাংলায় তিনি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সূত্রেকাজ পেয়েছেন একাধিক ছবিতে। জিৎ-স্বস্তিকার পার্টনার ছবিতে কাজ করেছিলেন তিনি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মামা-ভাগ্নে ছবিতে অভিনয় করেছিলেন। নাকতলা উদয়ন সংঘের পুজোর সূত্রেই অর্পিতার সঙ্গে পরিচয় পার্থবাবুর। পুজোর থিম সং মুক্তির আগে দুজনে ফটোশুটও করেন। পুজোর মুখ ছিলেন অর্পিতা।
অর্পিতার কাছে এত টাকা এল কোথা থেকে? এই টাকার সঙ্গে কি এসএসসি নিয়োগ দুর্নীতির যোগ রয়েছে সেই তথ্য জানার চেষ্টা করছে ইডি। সূত্রের খবর, প্রথমে জেরা করা হবে অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়কে। তারপরেই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে খুব দ্রুত।







