সুশান্তের বাবার নামে ফেক টুইটার অ্যাকাউন্ট
সেখান থেকেই একাধিক টুইট করা হচ্ছে। সুশান্তের মৃত্যুর CBI তদন্তের দাবি, বলিউডে নেপোটিজম সহ একাধিক বিষয়ে কে কে সিং রাজপুতের টুইটার অ্যাকাউন্ট থেকে বেশকিছু টুইট কয়েকদিন ধরেই চোখে পড়েছে নেটিজেনদের।
পরীক্ষাতে পাশ করেও চাকরি পাওয়ার জন্য এখন তাকিয়ে থাকতে হয় আদালতের দিকে। আর সেই আদালতের রায়েই উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আইনি জালে জড়িয়ে।
প্রায় ১৪০০০ শিক্ষক নিয়োগ সম্পূর্ণ হওয়ার কথা ছিল ২০১৭ সালের মধ্যে। ২০১৫ সালে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়। তারপরে কেটে গিয়েছে ৫ বছর।
এবার এল দেশের নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাপ "Elyments" এবার এল দেশের নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাপ Elyments।উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু গতকালই উদ্বোধন করেছেন এই অ্যাপের।
মার্কিন রণতরীকে ধ্বংস করার প্রচ্ছন্ন হুঁশিয়ারি চীনের, পাত্তা দিল না মার্কিন নৌবাহিনী
ফের সংকটে এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। এবার হাসপাতালের মোট ১৬ জন চিকিৎসক-অধ্যাপক ও রোগীদের শরীরে মিলল করোনাভাইরাস সংক্রমণ। ফলে আবার বন্ধ হতে বসেছে হাসপাতালের একাংশ।মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধান, মেডিসিন বিভাগের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর-সহ মোট ১৬ জন
সুশান্ত কাণ্ডে জেরার মুখে বানসালি, নেপটিজম নিয়ে মুখ খুললেন টাইগার অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে যোগ দিতে সোমবার বান্দ্রা থানায় পৌঁছান চিত্রপরিচালক সঞ্জয় লীলা বানসালি। তাঁর বক্তব্য রেকর্ড করার জন্য বানসালিকে বান্দ্রা পুলিশ তলব করেছে এবং প্রয়াত অভিনেতাকে তিনি যে ছবিগুলি দিয়েছিলেন, সেগুলি নিয়ে প্রশ্ন করা হবে, যা বাস্তবায়িত হয়নি।
প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি 'দিল বেচারা'র ট্রেলার আজ মুক্তি পেল। ২৪ জুলাই ডিজনি প্লাস হটস্টারের মুক্তি পাবে ছবিটি। কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া নেতৃত্বাধীন চলচ্চিত্রটি জন গ্রিনের ২০১২ সালের সেরা ' দ্য ফল্ট ইন আওয়ার স্টার 'অবলম্বনে নির্মিত।
মরার আগে মরেন নি তিনি, পুষ্পবৃষ্টিতে স্নান করে বাড়ি ফিরলেন অশোক ভট্টাচার্য। টানা ২১ দিনের লড়াইয়ের পর মারণ ভাইরাস কে ঘায়েল করে বাড়ি ফিরে এলেন শিলিগুড়ির সিপিআইএম বিধায়ক তথা পুরনিগমের প্রশাসক অশোক ভট্টাচার্য।
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে রাজ্যে। অন্যদিকে, আর এই ভাইরাসের কারণে টানা দু-মাস লকডাউনের ফলে কার্যত পথে বসিয়েছে রাজ্যের কয়েক হাজার হবু শিক্ষক-শিক্ষিকাকে। এমন অবস্থা যে শিক্ষকতার স্বপ্ন ছেড়ে সব্জি বিক্রি ও টোটো চালাচ্ছেন হবু শিক্ষকরা!
আমফানের ত্রান বিলি নিয়ে রাজ্য জুড়ে অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এবং সেই অভিযোগ যে অমূলক নয় তাঁর প্রমানও পাওয়া গিয়েছে। কিন্তু তৃণমূলের উত্থান যেখান থেকে শুরু সেই নন্দিগ্রামে যা ঘটল তা এক কথায় নজিরবিহীন। গড় বাঁচাতে এবার দলের দূর্নীতিগ্রস্ত ডের বিরুদ্ধে কড়া ব্যাবস্থা নেওয়ার ইঙ্গিত দিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব।










