নজরবন্দি ব্যুরো: দক্ষিণ চিন সাগরের গোটাটাই চিনা সেনার দখলে রয়েছে৷ সেখানে কোনও মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজের গতিবিধি চিনের ইচ্ছের উপরে নির্ভরশীল৷ আমেরিকাকে হুমকি দিয়ে এমনই দাবি সহ ট্যুইট করেছিল চিনের সরকারি মুখপত্র গ্লোবাল টাইমস৷চিনের এই চোখরাঙানিকে কার্যত আমলই দিল না মার্কিন নৌসেনা৷
ট্যুইটের জবাব দিয়ে জানিয়ে দেওয়া হল, এখনও দক্ষিণ চিন সাগরে দু’টি মার্কিন রণতরী রয়েছে৷ চিনের ভয়ে ওই যুদ্ধজাহাজগুলি প্রত্যাহারের কোনও সম্ভাবনাই নেই বলেও জানিয়ে দিয়েছে মার্কিন নৌসেনা৷দক্ষিণ চিন সাগরে পরমাণু জ্বালানিতে চলা যুদ্ধবিমান বহনে সক্ষম দু’টি রণতরী মোতায়েন করেছে আমেরিকা৷ সেখানেই সামরিক মহড়া চালাচ্ছে মার্কিন নৌবাহিনী৷


এর পরই রবিবার গ্লোবাল টাইমস-এর মাধ্যমে মার্কিন নৌবাহিনীকে হুমকি দেয় চিনা সেনা৷ দাবি করা হয়, DF-21D এবং DF-26-এর মতো অ্যান্টি এয়ারক্র্যাফ্ট কেরিয়ার কিলার মিসাইলের নাগালের মধ্যেই রয়েছে মার্কিন যুদ্ধজাহাজ দু’টি৷ চাইলেই চিন মার্কিন রণতরীগুলিকে ধ্বংস করতে পারে বলেও প্রচ্ছন্ন হুঁশিয়ারি দেয় চিন৷
যদিও চিনের এই দাবিতে বিশেষ আমল দেয়নি মার্কিন নৌবাহিনী৷ তারা গ্লোবাল টাইমস-এর ট্যুইটের জবাব দিয়ে জানায়, তাদের দু’টি রণতরী USS Nimitz এবং USS RonaldReagan এখনও দক্ষিণ চিন সাগরেই রয়েছে৷ সেখান থেকে সরে আসারও কোনও পরিকল্পনা নেই৷ চিনের হুঁশিয়ারির জবাবে মার্কিন নৌবাহিনীও জানিয়ে দিয়েছে, তারা যা করবে নিজেদের ইচ্ছেতেই করবে৷
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



