সুশান্তের বাবার নামে ফেক টুইটার অ্যাকাউন্ট, CBI তদন্তের দাবি নিয়ে টুইট!

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সুশান্ত সিং রাজপুতের বাবার নামে টুইটার অ্যাকাউন্ট। সেখান থেকেই একাধিক টুইট করা হচ্ছে। সুশান্তের মৃত্যুর CBI তদন্তের দাবি, বলিউডে নেপোটিজম সহ একাধিক বিষয়ে কে কে সিং রাজপুতের টুইটার অ্যাকাউন্ট থেকে বেশকিছু টুইট কয়েকদিন ধরেই চোখে পড়েছে নেটিজেনদের। এমনকি ওই টুইটার অ্যাকাউন্টে সলমনের আগামী ছবি ‘কভি ইদ, কভি দিওয়ালি’ বয়কটের কথা বলা হয়।

তবে আদপে তিনি কোনও টুইটার অ্যাকাউন্টই খোলেননি বলে জানিয়েছেন সুশান্তের বাবা। পরিবারের সূত্র পিটিআইকে আরও জানানো হয়েছে যে, পরিবার ২৭ শে জুনের পরে রাজপুত সম্পর্কিত কোনও বিবৃতি প্রকাশ করেননি, যাতে তারা সিনেমা, ক্রীড়া ও বিজ্ঞানের ক্ষেত্রে উচ্চাভিলাষী প্রতিভা সমর্থন করার উদ্যোগ নেওয়ার ঘোষণা করেছিলেন।

পরিবার সামাজিক যোগাযোগমাধ্যমে কোনও মিডিয়ার সাক্ষাত্কারর বা শেয়ার পোস্ট দেয়নি। খবরে বলা হয়েছে, সুশান্ত সিং এর বাবা ট্যুইটারে পোস্ট করেছেন যে তাঁর অভিনেতা ছেলের মৃত্যু হত্যাকাণ্ড এবং কিছু মানুষ একে আত্মহত্যা হিসাবে প্রমাণ করার চেষ্টা করছেন, এরকম কিচ্ছু বলা বা করা হয়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর