নজরবন্দি ব্যুরো: ইংল্যান্ডের মাটিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনল ম্যাচ চলছে। ভারত খেলছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। রোহিত ,বিরাট, সামিরা টেস্টে বিশ্বসেরা হওয়ার দৌড়ে রয়েছে। এমন একটা সময়ে ওভালে দেখা গেল ভিন্ন ছবি। গ্যালারিতে দেখা গেল তেরঙ্গা পতাকার পাশে উড়ছে গেরুয়া পতাকা, যা বিজেপির নির্বচনী প্রতীক চিহ্ন।
আরও পড়ুন:WTC Fainal: হেডের সেঞ্চুরির দাপটে রোহিতদের ঘাড়ে অজিরা, প্রথম দিনে উঠল ৩২৭ রান


এই প্রথম দেশের সীমান্ত পেরিয়ে ভারতীয় রাজনীতির ছায়া গিয়ে পড়ল ওভালের স্টেডিয়ামে। বুধবার ওভালে টেস্টের প্রথম দিনে গ্যালারিতে এক অন্য দৃশ্য দেখল ক্রিকেট দুনিয়া। ভারতের সমর্থনে যেখানে জাতীয় পতাকা উড়ছে, সেখানে জ্বলজ্বল করছে বিজেপির দলীয় পতাকা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ছবি। এই ঘটনায় নেটিজেনদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ গাইছেন নরেন্দ্র মোদীর জয়গান, কেউ আবার সমালোচনায় সুর ছড়িয়েছেন।

ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জাতীয় পতাকার পাশে উড়ল গেরুয়া পতাকা

প্রসঙ্গত, ফাইনালে ভারত টসে জিতে বোলিংর সিদ্ধান্ত নেয়।অস্ট্রেলিয়া প্রথম ইনিংসের তুলেছে ৩৯১ রান। স্টিভ স্মিথ ২৬৮ বলে ১২১ রান করেন। ট্রেভিস হেড ১৭৪ বলে ১৬৩ রান, ডেভিড ওয়ার্নার ৪৩ রান করেন। ভারতের হয়ে মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, শার্দূল ঠাকুর ২ টি করে উইকেট নিয়েছেন।







