‘যেন জামাকাপড় খুলে চলে যায়…’, জোড়া শো- কজের পরেও ফের বেলাগাম দিলীপ!

শনিবার দিলীপ কীর্তি আজাদকে 'মানসিক রোগী' বলে কটাক্ষ করেছেন। প্রসঙ্গত, শুক্রবার-ই নির্বাচন কমিশনের শো-কজের উত্তর দিয়েছেন দিলীপ ঘোষ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

জোড়া শো-কজ। এফআইআর। তবুও পরিবর্তন নেই। দিলীপ আছেন দিলীপেই। ফের বেলাগাম। ফের অপ্রীতিকর মন্তব্য। শনিবার পূর্ব বর্ধমানের কামনাড়ার গৌর কালীবাড়ি মন্দিরে পুজো দেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। পুজো দিয়ে তিনি পুরোহিতের কাছে আর্শীবাদ চেয়ে বলেন, “মাকে বলুন, যাতে বর্ধমান-দুর্গাপুরের সম্মান রাখতে পারি। বহিরাগতরা যেন জামাকাপড় খুলে রেখে চলে যায়।”

'যেন জামাকাপড় খুলে চলে যায়...', জোড়া শো- কজের পরেও ফের বেলাগাম দিলীপ!

আরও পড়ুন : মোদী কি চাইছেন? ‘ওয়ান নেশন নো ইলেকশন’, প্রশ্নের মুখে গণতন্ত্র!

অন্য দিকে, দিলীপের কথায় মন্দিরের পূজারী বলেন, “মাকে বলুন, মাকে বলুন।” ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে প্রথম থেকেই বহিরাগত আখ্যা দিয়েছেন তিনি। সম্প্রতি কেন্দ্র বদল হয়েছে দিলীপের। চিরাচরিত মেদিনীপুর কেন্দ্রের বদলে এবার বর্ধমান- দূর্গাপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে তাকে। শনিবার এই প্রসঙ্গে দিলীপ বলেন,

'যেন জামাকাপড় খুলে চলে যায়...', জোড়া শো- কজের পরেও ফের বেলাগাম দিলীপ!
‘যেন জামাকাপড় খুলে চলে যায়…’, জোড়া শো- কজের পরেও ফের বেলাগাম দিলীপ!

‘যেন জামাকাপড় খুলে চলে যায়…’, জোড়া শো- কজের পরেও ফের বেলাগাম দিলীপ!

‘আমি রিটায়ার্ড নই, টায়ার্ডও নই। আমি এখনও সেই ভাবেই খেলি। যে মাঠে যাই সেখানে খেলি, যেমন পিচ পাই তেমন খেলি এবং জিতি। জবাব আমরা ইঞ্চিতে ইঞ্চিতে দেব। ওরা তো তালই পাবে না কখন ইলেকশন পার হয়ে যাবে’। শনিবার দিলীপ কীর্তি আজাদকে ‘মানসিক রোগী’ বলে কটাক্ষ করেছেন। প্রসঙ্গত, শুক্রবার-ই নির্বাচন কমিশনের শো-কজের উত্তর দিয়েছেন দিলীপ ঘোষ। তারপর শনিবার ফের স্বমহিমায় ধরা দিলেন দিলীপ ঘোষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত