মোদী কি চাইছেন? ‘ওয়ান নেশন নো ইলেকশন’, প্রশ্নের মুখে গণতন্ত্র!

মোদীর বিরুদ্ধে তাঁর প্রশ্ন, 'বিজেপি সাফ সুতরো, আর আমরা দোষী? বিরোধীদের হাত পা বেঁধে কী চান নরেন্দ্র মোদী?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আগেই ২১০ কোটি টাকার আয়কর নোটিশ মিলেছিল। ১১ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল। এবার ১ হাজার ৮২৩ কোটি টাকা। ভোটের মুখে আয়কর নোটিশ। চিন্তায় হাত শিবির। এক দশকের বেশী পুরনো এক ফাইল বের করে তার বিপক্ষে কংগ্রেসকে সম্প্রতি আয়কর বিভাগ নোটিশ পাঠিয়েছে। সেই নোটিশকে চ্যালেঞ্জ করে রি-অ্যাসেসমেন্ট দাবী করে কংগ্রেসের তরফে মামলা করা হয়েছিল দিল্লী হাইকোর্টে।

মোদী কি চাইছেন? 'ওয়ান নেশন নো ইলেকশন', প্রশ্নের মুখে গণতন্ত্র!

আরও পড়ুন : সিবিআইয়ের পর এবার ইডির জালে সন্দেশখালির ‘বাঘ’, বসিরহাট আদালতে জিজ্ঞাসাবাদের আবেদন

বিচারপতিরা জানিয়েছেন, ইনকাম ট্যাক্স আপিল ট্রাইব্যুনালের নির্দেশে তারা কোন হস্তক্ষেপ করার প্রয়োজন বোধ করছেন না। কার্যত ভোটের আগে সারা দেশ জুড়ে বিরোধীদের টুটি চেপে ধরেছে কেন্দ্র। জরিমানার নোটিশে কার্যত খড়্গহস্ত রাহুল গান্ধী। তাঁর সাফ কথা, এটি বিজেপির কর-সন্ত্রাস! শুক্রবার এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধী জানিয়েছেন,

মোদী কি চাইছেন? 'ওয়ান নেশন নো ইলেকশন', প্রশ্নের মুখে গণতন্ত্র!

‘যারা এভাবে গণতন্ত্রের অপমান করছে, সরকার পরিবর্তন হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমন ব্যবস্থা, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ করার সাহসই না পায়। এটা আমার গ্যারান্টি।’আয়কর দপ্তরকে কাঠগড়ায় দাঁড় করান কংগ্রেস কোষাধ্যক্ষ অজয় মাকেনও। তিনি বলেন, বিজেপির আয়কর ফাঁকি থাকলেও তাদের জরিমানা ধার্য করে না আয়কর দফতর। এব্যাপারে আদালতে যাওয়ার কথাও বলেছেন তিনি।

মোদী কি চাইছেন? 'ওয়ান নেশন নো ইলেকশন', প্রশ্নের মুখে গণতন্ত্র!
মোদী কি চাইছেন? ‘ওয়ান নেশন নো ইলেকশন’, প্রশ্নের মুখে গণতন্ত্র!

মোদী কি চাইছেন? ‘ওয়ান নেশন নো ইলেকশন’, প্রশ্নের মুখে গণতন্ত্র!

এই বিষয়ে কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ  বলেন, ‘শুনে রাখুন মোদীজি, এভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ, আর্থিক জরিমানা করে আর্থিকভাবে পঙ্গু করতে চাইলেও কংগ্রেসের মনোবল ভাঙতে পারবেন না।’ মোদীর বিরুদ্ধে তাঁর প্রশ্ন, ‘বিজেপি সাফ সুতরো, আর আমরা দোষী? বিরোধীদের হাত পা বেঁধে কী চান নরেন্দ্র মোদী? ওয়ান নেশন, নো ইলেকশন?’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন