ভোটের মুখে ভাঙল হাত, ১৭০০ কোটির আয়কর ধাক্কা কংগ্রেসের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটের আগে বড় ধাক্কা কংগ্রেসের। ১৭০০ কোটি টাকার নোটিশ ধরাল আয়কর দফতর। এক দশকের বেশী পুরনো এক ফাইল বের করে তার বিপক্ষে কংগ্রেসকে সম্প্রতি আয়কর বিভাগ নোটিশ পাঠিয়েছে। সেই নোটিশকে চ্যালেঞ্জ করে রি-অ্যাসেসমেন্ট দাবী করে কংগ্রেসের তরফে মামলা করা হয়েছিল দিল্লী হাইকোর্টে। বিচারপতিরা জানিয়েছেন ইনকাম ট্যাক্স আপিল ট্রাইব্যুনালের নির্দেশে তারা কোন হস্তক্ষেপ করার প্রয়োজন বোধ করছেন না।

ভোটের মুখে ভাঙল হাত, ১৭০০ কোটির আয়কর ধাক্কা কংগ্রেসের

আরও পড়ুন : ভোটের ময়দানে মুখোমুখি দুই প্রাক্তন! রচনার বিপক্ষে কী হবে বিজেপির সিদ্ধান্ত?

বৃহস্পতিবার সেই মামলা খারিজ হয়ে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কংগ্রেসকে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর বিভাগ। নির্বাচনের মুখে জাতীয় কংগ্রেস পড়ল চূড়ান্ত আর্থিক সঙ্কটে। তিন বছরের কংগ্রেসের আয়কর সমীক্ষা করে জানা গেছে, জরিমানা এবং সুদ- সহ টাকার অঙ্কটা নেহাত কম নয়। কয়েকদিন আগেই বিজেপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কংগ্রেসকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করছে বিজেপি এমনই অভিযোগ করেন সোনিয়া- রাহুল- খাড়্গে।

তাঁর জানিয়েছে ভোটের প্রচার চালানোর মত পর্যাপ্ত অর্থ নেই তাদের কাছে। এমনিতেই নির্বাচনী বন্ড সংক্রান্ত যা তথ্য মিলেছে তাতে দেখা গিয়েছে জাতীয় দল হলেও তৃণমূল কংগ্রেসের থেকে কংগ্রেসের প্রাপ্ত অর্থের পরিমাণ কম। ইতিমধ্যেই কংগ্রেসের তরফে সিদ্ধান্ত পুনঃমূল্যায়নের আর্জি জানানো হয়েছে। তবে পুনঃমূল্যায়নের কোন ইচ্ছাই নেই আয়কর দফতরের।

ভোটের মুখে ভাঙল হাত, ১৭০০ কোটির আয়কর ধাক্কা কংগ্রেসের
ভোটের মুখে ভাঙল হাত, ১৭০০ কোটির আয়কর ধাক্কা কংগ্রেসের

ভোটের মুখে ভাঙল হাত, ১৭০০ কোটির আয়কর ধাক্কা কংগ্রেসের

এর থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে কংগ্রেসকে বিপাকে ফেলার জন্যই এই নোটিশ ধরানো হয়েছে। বেশ কয়েক বছর ধরে নির্বাচনী বন্ড ও অন্যান্য খাত থেকে যে টাকা আয় করেছে কংগ্রেস তাতে আয়কর ফাঁকি দিয়েছে দল। এবার জরিমানা-সুদ সহ ১৭০০ কোটি টাকা দিতে হবে। এখন দেখার এই নোটিশের বিরুদ্ধে কংগ্রেস ফের আদালতের দারস্থ হয় কিনা?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন