ভোটের ময়দানে মুখোমুখি দুই প্রাক্তন! রচনার বিপক্ষে কী হবে বিজেপির সিদ্ধান্ত?

বিজেপিতে যোগ দিয়ে সিদ্ধান্ত বলেছেন,'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডবল ইঞ্জিন উন্নয়নকে ওড়িশাতেও আনতে হবে৷' রচনা ও সিদ্ধান্ত এককালে জীবনসঙ্গিনী ছিলেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সামনেই লোকসভা নির্বাচন। ২৪ এর এই ভোটযুদ্ধে সমস্ত রাজনৈতিক দল প্রস্তুত করেছে পৃথক পৃথক রণনীতি। ভোটযুদ্ধে তারকা প্রার্থীর ব্যবহার নতুন নয়। এবার অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় হুগলী লোকসভা কেন্দ্র থেকে শাসকদলের টিকিটে প্রার্থী হয়েছেন। এবার বিজেপিতে যোগ দিলেন তাঁর প্রাক্তন স্বামী সিদ্ধান্ত মহাপাত্র। শোনা যাচ্ছে, এবার বিজেপির হয়ে ভোটে দাঁড়াতে পারেন তিনি।

ভোটের ময়দানে মুখোমুখি দুই প্রাক্তন! রচনার বিপক্ষে কী হবে বিজেপির সিদ্ধান্ত?

আরও পড়ুন : ভারতীয় যুবসমাজের ৮৩ শতাংশই বেকার, নির্বাচনের প্রাক্কালে আন্তর্জাতিক রিপোর্টে অস্বস্তিতে মোদী সরকার

কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছেন অভিনেত্রী। তাঁর বিরুদ্ধে এবার বিজেপির মাষ্টারস্ট্রোক তাঁর প্রাক্তন স্বামী। বৃহস্পতিবার তিনি দিল্লির বিজেপির সদর দফতরে গিয়ে যোগ দেন বিজেপিতে। ওড়িশা সিনেমার জনপ্রিয় নায়ক সিদ্ধান্ত। এক সময় বিজু জনতা দল-এর টিকিটে সাংসদও হয়েছিলেন সিদ্ধান্ত। ওড়িশার বিজেডিতে এবার ভাঙন ধরেছে।

ভোটের ময়দানে মুখোমুখি দুই প্রাক্তন! রচনার বিপক্ষে কী হবে বিজেপির সিদ্ধান্ত?
ভোটের ময়দানে মুখোমুখি দুই প্রাক্তন! রচনার বিপক্ষে কী হবে বিজেপির সিদ্ধান্ত?

ভোটের ময়দানে মুখোমুখি দুই প্রাক্তন! রচনার বিপক্ষে কী হবে বিজেপির সিদ্ধান্ত?

বিজেপিতে যোগ দিয়ে সিদ্ধান্ত বলেছেন,’প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডবল ইঞ্জিন উন্নয়নকে ওড়িশাতেও আনতে হবে৷’ রচনা ও সিদ্ধান্ত এককালে জীবনসঙ্গিনী ছিলেন। গোপনে বিয়ে সারেন তারা। কিন্তু সিদ্ধান্তের পরিবার তাঁকে মেনে না নেওয়ায় বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। পরবর্তীকালে প্রবাল বসুর সাথে রচনার বিয়ে হয় সেটিও ২০১৬ সালে বিচ্ছেদে পর্যবসিত হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত