সময় খারাপ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির! জোড়া শো- কজের পর FIR ধাক্কা

মুখ্যমন্ত্রীর পিতৃপরিচয় নিয়ে বলেন, 'উনি বাংলায় বলেন উনি বাংলার মেয়ে, গোয়ায় গেলে বলেন গোয়ার মেয়ে, আগে উনি ঠিক করুক উনি কোথাকার মেয়ে।' এরপর দিলীপের মন্তব্যের কড়া নিন্দা করেছে তাঁর নিজের দল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজনীতির ময়দানে তাঁর গড় বদলেছে কিন্তু বদলায়নি দিলীপ ঘোষ ও তাঁর কুরুচিকর মন্তব্যের জের। এর আগেও ভোটের ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অশ্লীল মন্তব্য করেন তিনি। কিছুদিন আগে করা মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের দায়ে এবার দুর্গাপুর থানায় এফআইআর দায়ের করা হল দিলীপের বিরুদ্ধে। অভিযোগ দায়ের করলেন দুর্গাপুরের বাসিন্দা এক মহিলা।

সময় খারাপ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির! জোড়া শো- কজের পর FIR ধাক্কা

আরও পড়ুন : CBI-এর পর এবার নতুন জালে সন্দেশখালির ‘বাঘ’, আবার কোন মামলার জের?

শাসকদল থেকে নির্বাচন কমিশনে নালিশ জানানোর পর কমিশন থেকে তাঁকে শো কজ করা হয়। শো কজ করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। জোড়া শো- কজের পর এবার এফআইআর। শুধু ওই মহিলাই নন, বুধবার দিলীপের বিরুদ্ধে দুর্গাপুরের সিটি সেন্টার পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন দুর্গাপুর মহকুমা আদালতের তৃণমূলের আইনজীবী সেলের সদস্যরা। তাদের বক্তব্য দিলীপ ঘোষ সবসময় বাড়তি কথা বলেন।

সময় খারাপ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির! জোড়া শো- কজের পর FIR ধাক্কা
সময় খারাপ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির! জোড়া শো- কজের পর FIR ধাক্কা

সময় খারাপ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির! জোড়া শো- কজের পর FIR ধাক্কা

সম্প্রতি নির্বাচনী প্রচারে বেরিয়ে তিনি মুখ্যমন্ত্রীর পিতৃপরিচয় নিয়ে বলেন, ‘উনি বাংলায় বলেন উনি বাংলার মেয়ে, গোয়ায় গেলে বলেন গোয়ার মেয়ে, আগে উনি ঠিক করুক উনি কোথাকার মেয়ে।’ এরপর দিলীপের মন্তব্যের কড়া নিন্দা করেছে তাঁর নিজের দল। এর পাল্টা দিলীপ বলেন, শুভেন্দুকে নিয়ে কত কটাক্ষ করা হয় ও ছেলে বলে তাতে কিছু হয় না। প্রসঙ্গত, জল্পনা এই শুভেন্দুর জন্যই নিজের চিরাচরিত গড় থেকে টিকিট পায়নি দিলীপ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন