CBI-এর পর এবার নতুন জালে সন্দেশখালির ‘বাঘ’, আবার কোন মামলার জের?

জ্যোতিপ্রিয় মল্লিকের একটি চিঠি থেকে শাহজাহানের নাম উঠে এসেছিল ইডি-র হাতে। সেই সূত্র ধরেই আজ জালে সন্দেশখালির 'বাঘ'।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বিগত বেশ কয়েকদিন ধরেই সন্দেশখালি ইস্যুতে উত্তাল রাজ্য – রাজনীতি। রেশন দুর্নীতি মামলার তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে ইডি। এরপর ধীরে ধীরে সামনে আসতে থাকে অনেক ঘটনা। তদন্ত মোড় নেয় অন্যদিকে। এলাকার বাসিন্দারা শাহজাহান ও তাঁর অনুগামীর বিরুদ্ধে নারী নির্যাতন সহ বিভিন্ন অভিযোগ আনতে থাকে। জ্বলে ওঠে সন্দেশখালি। শুরু হয় রাজনৈতিক চাপানউতোর।

CBI-এর পর এবার নতুন জালে সন্দেশখালির 'বাঘ', আবার কোন মামলার জের?

আরও পড়ুন : ‘অভিমানী’ সায়ন্তিকার মানভঞ্জন তৃণমূলের, উপনির্বাচনে বরানগরে প্রার্থী অভিনেত্রী!

শাহজাহান ফেরার হয়ে যায়। ৫৫ দিন পর রাজ্য পুলিশের জালে ধরা পড়ে শাহজাহান। তারপর সেখান থেকে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই দফতরে। এবার শেষ হচ্ছে তাঁর সিবিআই মেয়াদ। আজ বৃহস্পতিবার তাকে আদালতে পেশ করবে। আর সেখানেই আবার শাহজাহানের নতুন বিপদ ঘনাচ্ছে। সিবিআই হেফাজত শেষ হলেও তাঁকে হেফাজতে চাইতে পারে ইডি।

CBI-এর পর এবার নতুন জালে সন্দেশখালির 'বাঘ', আবার কোন মামলার জের?
CBI-এর পর এবার নতুন জালে সন্দেশখালির ‘বাঘ’, আবার কোন মামলার জের?

CBI-এর পর এবার নতুন জালে সন্দেশখালির ‘বাঘ’, আবার কোন মামলার জের?

তবে সেটা রেশন দুর্নীতির মামলা নয়। মাছের ব্যবসা সংক্রান্ত আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে শাহজাহানের বিরুদ্ধে। তাতেই তদন্ত শুরু করেছে ইডি। মনে করা হচ্ছে, ইডি তাঁকে জেরা করলে আরও অনেক তথ্য ও দুর্নীতি প্রকাশ্যে আসবে। উল্লেখ্য, জ্যোতিপ্রিয় মল্লিকের একটি চিঠি থেকে শাহজাহানের নাম উঠে এসেছিল ইডি-র হাতে। সেই সূত্র ধরেই আজ জালে সন্দেশখালির ‘বাঘ’।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন