‘অভিমানী’ সায়ন্তিকার মানভঞ্জন তৃণমূলের, উপনির্বাচনে বরানগরে প্রার্থী অভিনেত্রী!

বাঁকুড়া থেকে এবার টিকিট না পাওয়ায় কার্যত অভিমান করে সায়ন্তিকা। ছড়ায় দল ছাড়ার জল্পনাও। তবে সমস্ত জল্পনা শেষ করেন তিনি নিজেই।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

‘অভিমানী’ সায়ন্তিকার মানভঞ্জন তৃণমূলের, উপনির্বাচনে বরানগরে প্রার্থী করা হল অভিনেত্রীকে! সূত্রের খবর, তৃণমূলের থেকে এবার বরানগর কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। তাপস রায় বিধায়ক পদে ইস্তফা দেওয়ার পর থেকে ওই কেন্দ্রটি ফাঁকাই রয়েছে। সম্প্রতি তাপস রায় বিজেপিতে যোগদান করেছেন এবং আসন্ন লোকসভা নির্বাচনে কলকাতা উত্তর থেকে প্রার্থী হয়েছেন।

'অভিমানী' সায়ন্তিকার মানভঞ্জন তৃণমূলের, উপনির্বাচনে বরানগরে প্রার্থী অভিনেত্রী!

আরও পড়ুন : চাপের মুখে মোদীর গণতন্ত্র! কেজরীওয়াল ইস্যুতে জার্মানির পর তোপ আমেরিকার, মার্কিন কূটনীতিককে তলব

কলকাতা উত্তর থেকে শাসকদলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। গতকালই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে বরানগরের উপনির্বাচনে প্রার্থী করেছেন সজল ঘোষকে। তবে কি এবার সজল বনাম সায়ন্তিকা? লোকসভা নির্বাচনের মধ্যেই বিধানসভার ভোটগ্রহণ এমনটাই ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১লা জুন বরানগর কেন্দ্রে ভোট।

'অভিমানী' সায়ন্তিকার মানভঞ্জন তৃণমূলের, উপনির্বাচনে বরানগরে প্রার্থী অভিনেত্রী!
‘অভিমানী’ সায়ন্তিকার মানভঞ্জন তৃণমূলের, উপনির্বাচনে বরানগরে প্রার্থী অভিনেত্রী!

‘অভিমানী’ সায়ন্তিকার মানভঞ্জন তৃণমূলের, উপনির্বাচনে বরানগরে প্রার্থী অভিনেত্রী!

২০২১ সালে বিধানসভা ভোটে বাঁকুড়া থেকে পরাজিত হয়েছিলেন সায়ন্তিকা। তারপরেও মাটি আঁকড়ে পড়েছিলেন সায়ন্তিকা। দলের রাজ্য সাধারণ সম্পাদক করা হয় তাকে। তবে বাঁকুড়া থেকে এবার টিকিট না পাওয়ায় কার্যত অভিমান করে সায়ন্তিকা। ছড়ায় দল ছাড়ার জল্পনাও। তবে সমস্ত জল্পনা শেষ করেন তিনি নিজেই। মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী সায়ন্তিকার রাজনৈতিক পুনর্বাসন হল বলে মত রাজনৈতিক মহলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন