রাহুলকে নিয়ে আবারও বিতর্কে ওবামা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : রাহুলকে নিয়ে আবারও বিতর্কে ওবামা! সম্প্রতিই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্টপ্রতি বারাক ওবামা। তারপরই শুরু হয়েছিল,রাজনৈতিক দলাদলি। তারপর আজ আবারও তিনি বির্তকে জড়ালেন। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ‘আ প্রমিসড ল্যান্ড’ স্মৃতিকথায়, রাহুলের সম্পর্কে যে বক্তব্য ছিল তাতে নিয়েি ইতিমধ্যে শুরু হয়েছিল, বিতর্ক। আর তাঁর এই বিতর্কীয় মন্তব্যের জন্যই, শুধুমাত্র কংগ্রেস নয় শিবসেনাও কটাক্ষ করেছেন, ওবামাকে।

আরও পড়ুনঃ ৯৪.৫ শতাংশ সাফল্য! শীঘ্রই করোনা মুক্ত হবে বিশ্ব, দাবি মর্ডানার।

আর এই পরিস্থিতিতে আবারও জানা গিয়েছে, মনমোহন সিং-এর প্রধানমন্ত্রী হওয়ার বিষয়েও বিস্ফোরক দাবি করা হয়েছে। আর সেই দাবিকে হাতিয়ার করেই কংগ্রেসকে বারেবারে আক্রমণ করেছে বিজেপি। এমনিতে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর ঢালাও প্রশংসা করেছেন ওবামা। তিনি বলেছেন, “উনি একজন নিরাসক্ত ন্যায়পরায়ণ ব্যক্তি”।

রাহুলকে নিয়ে আবারও বিতর্কে ওবামা! ১৯৯০ সাল থেকে ভারতের অর্থনীতিতে উদারীকরণ শুরু হয়। দেশের বাজার নির্ভর অর্থনীতির প্রধান রুপকার হিসেবে মনমোহন সিং-এর নাম করেছেন ওবামা। তাঁর বইতে সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের একজন সদস্য হিসেবেও শেষপর্যন্ত তিনি দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি। মনমোহনকে প্রশংসায় ভরিয়ে তিনি লিখেছেন, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মানুষের বিশ্বাস অর্জন করেছিলেন। কোনও প্রতিশ্রুতি দিয়ে নয়, সত্যিই মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটিয়ে সেটা পেয়েছিলেন তিনি।

তারপরেই ওবামা পরিষ্কার দাবি করেছেন, ‘‘একাধিক রাজনৈতিক বিশেষজ্ঞ মনে করেন, সোনিয়া গান্ধী মনমোহনকে বেছে নিয়েছিলেন, তার পিছনে কারণ ছিল। আসলে সেই অর্থে জাতীয় রাজনীতিতে কোনও ভিত না থাকা একজন অগ্রজ শিখ নেতা তাঁর চল্লিশ বছরের ছেলের জন্য ঝুঁকিবহুল হবেন না, এটা বুঝতে পেরেই তাঁকে প্রধানমন্ত্রী করেন সোনিয়া গান্ধী”। শুধুমাত্র কংগ্রেসই নয় গেরুয়া শিবিরকেও অস্বস্তিতে ফেলেছেন তিনি। গেরুয়া শিবিরকে বিভাজনমূলক রাজনৈতি বলে কটাক্ষ করেছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত