৯৪.৫ শতাংশ সাফল্য! শীঘ্রই করোনা মুক্ত হবে বিশ্ব, দাবি মর্ডানার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ৯৪.৫ শতাংশ সাফল্য! শীঘ্রই করোনা মুক্ত হবে বিশ্ব, দাবি মর্ডানার। করোনা রুখতে তাদের তৈরি ভ্য়াকসিন ৯০ শতাংশেরও বেশি কার্যকরী বলে কদিন আগেই জানিয়েছে ফাইজার। আর এবার সামনে এল মর্ডানার ভ্যাকসিন। তাদের তৈরি করোনা ভ্য়াকসিন ৯৪.৫ শতাংশ কার্যকর বলে দাবি করল মডার্না। উল্লেখ্য়, করোনাভাইরাসের দাপটে বিশ্বজুড়ে হাহাকার পড়ে গিয়েছে। রোজই সংক্রমণের দাপট বাড়ছে। মৃত্যু মিছিলেও নেই কোন লাগাম।

আরও পড়ুনঃ করোনার ঝুঁকি এড়াতেই বাতিল হতে পারে, সংসদের শীতকালীন অধিবেশন।

এই প্রেক্ষাপটে ভ্য়াকসিন তৈরিতে এমন সাফল্য় আশাল আলো জাগালো বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত ফাইজার জানিয়েছিল তাঁদের তৈরি ভ্যাকসিন ৯০ শতাংশ কার্যকর। ফাইজার ও জার্মানের বায়োএনটেক যৌথভাবে করোনার সম্ভাব্য় প্রতিষেধক তৈরি করছে। করোনা ভ্য়াকসিন তৈরিতে ক্লিনিক্য়াল ট্রায়ালে এই প্রথম কোনও সংস্থা এত বড় মাপের সাফল্য়ের মুখ দেখে।

আর ঠিক ফাইজারের পরেই আরও বড় সাফল্য নিয়ে এল মর্ডানা। মর্ডানার পক্ষ থেকে বলা হয়েছে তাঁদের ভ্যাকসিন ৯৪.৫ শতাংশ কার্যকর। সংস্থার পক্ষ থেকে প্রেসিডেন্ট ডা. স্টিফেন হোগ জানিয়েছেন এই সাফল্যের কথা। বিশ্বকে তিনি বার্তা দিয়েছেন করোনাভাইরাস কে প্রতিরোধ করতে এতবড় সাফল্য আগে কেউ পায়নি। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই করোনা মুক্ত হবে বিশ্ব।

৯৪.৫ শতাংশ সাফল্য! শীঘ্রই করোনা মুক্ত হবে বিশ্ব? স্টিফেন হেগে জানিয়েছেন, ‘‘এটা সত্য়িই একটা মাইলস্টোন। এটা আমাদের সকলের কাছে আশার আলো। মর্ডানার ভ্য়াকসিন এই অতিমারী রুখতে সক্ষম’’। তাঁর আরও কথায়, ‘‘এটা মডার্না একা এই সমস্য়া মেটাতে পারবে না। বিশ্বজুড়ে চাহিদা মেটাতে আরও অনেক ভ্য়াকসিন জরুরি’’।

রোজই সংক্রমণের দাপট বাড়ছে। এই প্রেক্ষাপটে ভ্য়াকসিন তৈরিতে এমন সাফল্য় আশাল আলো জাগালো বলেই মনে করা হচ্ছে। ফাইজার হোক বা মর্ডানা। মানব সভ্যতা কে করোনাভাইরাসের প্রকোপ থেকে বিশ্ব কে বাঁচাতে চাই প্রতিষেধক। তাই সাফল্য যে পথেই আসুন, সফলতাই শেষ কথা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর