Nusrat Jahan: পাঁচ বছর পর বসিরহাট কলেজে নবীনবরণ, উদ্যোগ নুসরতের, কটাক্ষ বিরোধীদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পাঁচ বছরেরও বেশি সময় বসিরহাট কলেজে কোনও ‘নবীনবরণ উৎসব’ হয়নি। বৃহস্পতিবার সেই উৎসব। তৃণমূল ছাত্র পরিষদ এর নামে আয়োজিত হলেও সমস্ত উদ্যোগ স্থানীয় সাংসদ নুসরত জাহানের। পদাধিকার বলে তিনি ওই কলেজের পরিচালন সমিতির সভাপতিও বটে।

আরও পড়ুনঃ ফাইনালের শুরুটা ভাল হল না মনোজদের, ৭৮ রানে ৬ উইকেট হারিয়ে চাপে বাংলা

তারকা সাংসদ এই অনুষ্ঠানের আয়োজন করেছে প্রায় নিজের হাতে। কেমব হবে অনুষ্ঠান তা নিয়ে বারবার কলেজ নেতৃত্বের সঙ্গে বৈঠকও করেছেন। এদিনের অনুষ্ঠানেও হাজির থাকবেন সাংসদ নিজেও। যা দেখে বিরোধীদের অভিযোগ, ২০২৪ সালে নিজের আসন বাঁচাতেই এখন আচমকা তৎপরতা শুরু করেছেন নুসরত

 পাঁচ বছর পর বসিরহাট কলেজে নবীনবরণ, উদ্যোগ নুসরতের, কটাক্ষ বিরোধীদের

যদিও সে কথা মানতে নারাজ সাংসদ। তিনি বলছেন, ‘‘একেবারেই না। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। কোভিডের জন্য বেশ কয়েক বছর নবীনবরণ হয়নি। কোনও শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরাই সবচেয়ে বড় সম্পদ। তাদের আবদার মেনেই এই উদ্যোগ। কলেজের পরিচালন সমিতির প্রেসিডেন্ট হিসেবেই উদ্যোগী হয়েছি। বসিরহাটের সাংসদ হিসাবে নয়।’’

 পাঁচ বছর পর বসিরহাট কলেজে নবীনবরণ, উদ্যোগ নুসরতের, কটাক্ষ বিরোধীদের

বৃহস্পতিবার দুপুর তিনটে থেকে অনুষ্ঠান শুরু। থাকবেন মুম্বইয়ের জনপ্রিয় শিল্পী মিকা সিং। ঘটনাপ্রবাহ বলছে, ২০১৯-এর নির্বাচনে রাজ্যে শাসক দলের জয়ীদের মধ্যে সর্বোচ্চ ভোটে জিতেছিলেন নুসরত।

পাঁচ বছর পর বসিরহাট কলেজে নবীনবরণ, উদ্যোগ নুসরতের, কটাক্ষ বিরোধীদের

5 11

বসিরহাট কেন্দ্রে তিনি সাড়ে তিন লাখেরও বেশি ভোটে জেতেন। কিন্তু নির্বাচন পরবর্তী সময়ে মাঝে অভিযোগ উঠেছিল, সাংসদকে এলাকায় দেখা যায় না। তাই নিজের সিট বাঁচাতে এবং পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে তিনি ফের ময়দানে ফিরেছেন বলে মনে করছেন বিরোধীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন