আবারও চাপের মুখে পাকিস্তান!পাকিস্তানে হিন্দু মন্দির ধ্বংসের প্রতিবাদ করল ভারত!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এলাকায় অবস্থিত একটি হিন্দু মন্দিরের উপর পাকিস্তানি মৌলবাদীদের হামলার ভিডিও ভাইরাল হয়ে যায়। প্রবলভাবে সমালোচিত হয়েছে এই ধ্বংসলীলার ভিডিওটি আন্তর্জাতিক মহল থেকেও। পাকিস্তানের প্রশাসনের বিরুদ্ধে ভারতসহ বিশ্বের প্রতিটি দেশই এই মুহূর্তে সোচ্চার হয়ে উঠেছে। হিন্দু মন্দির ধ্বংসের ঘটনায় কার্যত জোর বিতর্কের মুখে ইমরান খানের প্রশাসন।

আরও পড়ুন: শুভেন্দু অনুগামীদের দাপটে কোণঠাসা বিজেপি-র আদি কর্মীরা!

এবার ভারতে তরফ থেকে পাকিস্তানের অশান্তির প্রেক্ষাপটে সরকারিভাবে প্রতিবাদের বার্তা পৌঁছে গেল ইসলামাবাদে। বিশিষ্ট সূত্রে খবর, ভারতের তরফ থেকে কূটনৈতিক স্তরের প্রতিবাদ পৌঁছেছে পাকিস্তানে। উল্লেখ্য গত বুধবারে পাকিস্তানের মৌলবাদী মনোভাবাপন্ন মুসলিম সম্প্রদায়ের ব্যক্তিরা হিন্দু মন্দিরের উপর যে ধ্বংসলীলা চালিয়েছে, তা নিয়ে জোর বিতর্কের জেরে পাকিস্তানের প্রশাসন এখনো পর্যন্ত অন্তত ৩১ জনকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে।

প্রসঙ্গত, কয়েক বছর আগেও পাকিস্তানের বিভিন্ন প্রান্তের হিন্দু মন্দির গুলির উপর এহেন অত্যাচার চালানো হয়েছে। সবকিছু জেনেও এতদিন প্রশাসন নীরব থেকেছে। পাকিস্তানে হিন্দু নাগরিকেরা এখানে বর্বরোচিত আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দেশের বিভিন্ন প্রান্তে মিছিল বের করেছেন। পাশাপাশি, সংখ্যালঘু এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন দোষীদের দ্রুত শাস্তির দাবি জানাচ্ছে।

আবারও চাপের মুখে পাকিস্তান, উল্লেখ্য,পাকিস্তানের মন্দির ধ্বংসের পেছনে গত বুধবারের ঘটনার মূল চক্রি ছিল মৌলবাদী জামিয়াত উলেমা-ই-ইসলাম পার্টি। পাকিস্তানের প্রশাসন এই ঘটনার পরিপ্রেক্ষিতে এক ইমামসহ মৌলবাদী জামিয়াত উলেমা-ই-ইসলাম পার্টির ৩১ জন সদস্যকে আপাতত গ্রেপ্তার করেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত