সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ, বাবুল-সৌমিত্রর দরজায় শোকজ লেটার?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ, বাবুল-সৌমিত্রর দরজায় শোকজ লেটার। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বাবুল সুপ্রিয়, সৌমিত্র খাঁ। কারণ মোদি ক্যাবিনেটে জায়গা না পাওয়া।

প্রথম জন সম্প্রসারিত মোদি মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন কদিন আগেই, দ্বিতীয় জন বারবার দিল্লি গমনের পরেও জায়গা পাননি ক্যাবিনেটে। তার পরেই সমাজিক মাধ্যমে নিজেদের ক্ষোভ অভিমান প্রকাশ করেন বঙ্গ বিজেপির প্রথম সারির দুই নেতা।

আরও পড়ুনঃ কাল সাংগঠনিক বৈঠক দিল্লিতে, নাড্ডার ডাকে আজই দিল্লি যাচ্ছেন দিলীপ।

মোদি মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন বাবুল। ইস্তফা দেওয়া নিয়েই অভিমান মেশানো পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তার পরেই আবার দিলীপ কে নিশানা করে পোস্ট করেছিলেন। এদিকে সৌমিত্র খাঁকে নিয়ে গুঞ্জন নতুন নয়।তাঁর কাজে কর্মে বারবার মনে হয় এই বুঝি গেরুয়া রং ত্যাগ করলেন তিনি। আচমকা এক সকালে জানান বিজেপির যুব মোর্চার পদ থেকে সরছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ, বাবুল-সৌমিত্রর দরজায় শোকজ লেটার?

কারণ হিসেবে অভিমানে জানান বারবার দিল্লি ডাকলেও, কাজ করলেও মোদি সভায় জায়গা মেলেনি। ক্ষোভ উগরে দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও। দিনভর নাটক শেষে ফের ওই পদে থেকে গেলেও দলের বিরুদ্ধে ক্ষোভ আর অভিমান প্রকাশ করে ফেলেছেন ততক্ষণে। আর এই কারণেই খবর হয় এই দুই নেতার কাছে বিজেপির পক্ষ থেকে  শোকজ লেটার পাঠানো হয়। এই খবর জানাজানি হবার পরেই বিজেপির পক্ষ থেকে জানানো হয় এই রকম কোন চিঠি ঐ দুই নেতার কাছে পাঠানো হয়নি। খবরটি পুরোপুরি ভুয়ো।

সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ, বাবুল-সৌমিত্রর দরজায় শোকজ লেটার?
সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ, বাবুল-সৌমিত্রর দরজায় শোকজ লেটার?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত