নজরবন্দি ব্যুরো: কাল সাংগঠনিক বৈঠক দিল্লিতে, আর সেখানেই নিজের পেশ করা রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা, প্রশ্ন উত্তর দিতে দিল্লি যাচ্ছেন দিলীপ ঘোষ। সূত্রের খবর ঠিক এমনটাই। সব ঠিক থাকলে আজ রাতের বিমানে দিল্লি উড়ে যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। নিজের সরেজমিন তদন্ত সহ এই মুহুর্তের নেতাদের বিরূপ মনোভাব আলোচনা করবেন সব বিষয়েই।
দিনে দিনে বিজেপির ভেতরের অবস্থা প্রকাশ্যে আসছেই। বিধানসভা ভোটের হারের পর মাস পেরিয়েছে। নিজেদের রথের চাকা থামার কারণ খোঁজার সঙ্গে সঙ্গেই নেতাদের বিরূপ প্রতিক্রিয়ার সম্মুখীন হচ্ছেন রাজ্য বিজেপির সভাপতি। দিন কয়েক আগেই পদ্মবনের মায়া ত্যাগ করে পুরনো ঘরে ফিরে গিয়েছেন মুকুল রায়। তারপর থেকেই দলের বিরুদ্ধে, বিশেষ করে দিলীপ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সুর চড়িয়েছেন দলেরই একাধিক নেতা। তাঁরা অনেকেই আবার কখনো না কখনো তৃণমূল থেকেই এই দলে এসেছেন কেউ কেউ আছেন শুরু থেকেই। কিন্তু হারের পর থেকেই কোনো না কোনো ভাবে আঙুল উঠছেই দিলীপের বিরুদ্ধে।


আরও পড়ুনঃ সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ, বাবুল-সৌমিত্রর দরজায় শোকজ লেটার।
আগের দিনই তৃণমূল থেকে আসা নেতাদের বিরূপ মনোভাব দেখে দিলীপ ঘোষ জানিয়েছিলেন অন্য গাছের ছাল এনে এক গাছে লাগলে না লাগেনা, ভুল এখানেই বঙ্গ বিজেপির। অর্থাৎ ভোটের আগে তৃণমূল থেকে আসা নেতা মন্ত্রীদের দলে জায়গা দিলেও তাঁরা যে মানিয়ে গুছিয়ে নিতে পারবেন না ভাবা উচিত ছিল, ঘোষ মশায়ের মন্তব্যে তেমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।
কাল সাংগঠনিক বৈঠক দিল্লিতে, নাড্ডার ডাকে আজই দিল্লি যাচ্ছেন দিলীপ।
তার মাঝেই সব ঠিক থাকলে আজ সন্ধ্যার বিমানে দিল্লি উড়ে যাচ্ছেন তিনি। ডাক পাঠিয়েছেন খোদ নাড্ডা। বিজেপি সূত্রের খবর আগামী কাল দলীয় বৈঠক আছে দিল্লিতে। ভোট পরবর্তী হিংসা থেকে নেতাদের বিরূপ ভাব, সব নিয়েই আলোচনা করতেই দিলীপ ডাক। ভোট হার এবং পরবর্তী হিংসা, নির্দেশ মতো ৪২টি লোকসভা সরেজমিনে ঘুরে ইতিমধ্যেই দিল্লি পাঠিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। এবার আমনে সামনে বসে কারণ, আর সমাধান করতেই এই ডাক বলে জানা যাচ্ছে গেরুয়া শিবিরের তরফ থেকে।










