নজরবন্দি ব্যুরো : বঙ্গ ভোটে এবার লড়বে নীতীশ, এবার বাংলায় বিধানসভা নির্বাচনে প্রার্থী দেবে নীতিশ কুমারের জেডিইউ। তবে বিজেপির সঙ্গে নয়, এবার বঙ্গে একাই লড়বে জেডিইউ। সূত্রে খবর, এখনও পর্যন্ত ৭৫ টি আসনে প্রার্থী দেবে নীতিশের দল। তবে এখনও পর্যন্ত এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। ২৭ ডিসেম্বরই দলের জাতীয় কর্মসমিতির বৈঠক চূড়ান্ত হয়। আর সেইখানেই বাংলার ভোটে প্রার্থী দেওয়ার কথা বলেছেন, জেডিইউ মুখপাত্র কে সি ত্যাগী।
আরও পড়ুনঃ অমিত-শুভেন্দু যুগলবন্দি, অপেক্ষা মাত্র কিছুক্ষণের।


আসন্ন বিধানসভা নির্বাচন নিয়েই বঙ্গে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। তার পাশাপাশি শুরু হয়েছে দল বদলের রাজনীতি। বাংলা দখলের লড়াই-এ মরিয়া বিজেপি। ভোটের আগেই শাসকদল থেকে বিধায়ক থেকে শুরু করে তৃণমূল নেতারা একে একে যোগদান করছেন, বিজেপিতে। আর তাতেই অস্বস্তিতে শাসক দল।
এর মধ্যে আবারও এক অস্বস্তির কারণ হয়ে দাঁড়াল জেডিইউ-এর বাংলায় প্রার্থী দেওয়া। বিজেপিকে সঙ্গে বিহার নির্বাচনেও কম ব্যবধানে হলেও আরজেডি-র জোটের কাছে জিতেছে জেডিইউ। তবে এবার জোট ছাড়াই একা বঙ্গে লড়তে চায় নীতিশের দল। তবে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছে।
বঙ্গ ভোটে এবার লড়বে নীতীশ, বঙ্গে জেডিইউ-এর বিশেষ কোনো সংগঠন না থাকায়, ৭৫টি আসনে প্রার্থী দিয়ে বিহারের বড় শরিককে কতটা বার্তা দেওয়া যাবে তা নিয়েও সন্দেহ রয়েছে। তবে এবিষয়ে, জেডিইউ মুখপাত্র কে সি ত্যাগী বলেন,”সব দলই ননিজেদের বিস্তারে আগ্রহী। আমরাও তাই চেষ্টাই করছি। এর মধ্যে অন্য কোনও কারণ খোঁজা ঠিক নয়।”









