নজরবন্দি ব্যুরোঃ অমিত-শুভেন্দু যুগলবন্দি, মেচেদা থেকে ৩০টি গাড়ির কনভয় রওনা দিল মেদিনীপুর সভামঞ্চের দিকে। আছেন বেশ কয়েকজন বিধায়ক। কোলাঘাটের রিগাল গেস্ট হাউস থেকে একাধিক বিধায়কের গাড়ি মেদিনীপুরের পথে। সূত্রের খবর, গতকাল রাত থেকেই বেশ কিছু বিধায়ক গেস্ট হাউসে ছিলেন। তাঁদের মধ্যে পূর্ব মেদিনীপুরের দুই বিধায়ক তাপসী মণ্ডল ও বনশ্রী মাইতিও ছিলেন।
আরও পড়ুনঃ ১৮ দিনেই ১ কোটি দুয়ারে সাহায্যের হাত নিয়ে পৌঁছল মমতা সরকার।


এদিকে আজই মালদহের গাজলের তৃণমূল বিধায়ক দিপালী বিশ্বাস দল থেকে ইস্তফা দেন। তাঁরও কথা, ‘ দলে থেকে কাজ করা সম্ভব হছে না”। তাই তিনিও বিজেপিতে যোগ দেবেন কিনা সে নিয়ে শুরু হয়েছে জল্পনা। এদিকে মেদিনীপুরে নেমেই ক্ষুদিরাম বসুর বাড়িতে রওনা দেন অমিত শাহ। তাঁর সঙ্গে রয়েছে মুকুল রায়, দিলীপ ঘোষ সহ আরও অনেকে।
নেতাদের। শহিদ ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধাজ্ঞাপন করেন অমিত শাহ। সেখানে তিনি বলেন “ক্ষুদিরাম বসু ১৮ বছর বয়সে গীতা হাতে নিয়ে ইংরেজদের সঙ্গে লড়েছেন। ফাঁসির মঞ্চে বন্দে মাতরম স্লোগান দিয়েছেন। এই মাটি মাথায় লাগিয়ে গর্ব অনুভব করছি। ক্ষুদিরামের পথের অনুসরণ করেই মোদীজির নেতৃত্বে নতুন ভারতের স্বপ্ন দেখতে হবে। বাংলায় সঙ্কীর্ণ রাজনীতি হচ্ছে। সঙ্কীর্ণ রাজনীতির উর্দ্ধে আমাদের কাজ করতে হবে।”
অমিত-শুভেন্দু যুগলবন্দি, অন্যদিকে শাহ-র পৌঁছনোর খবর পেতেই কাঁথির বাড়ি শান্তিকুঞ্জ থেকে বের হন শুভেন্দু অধিকারী। মেদিনীপুর কলেজ মাঠের দিকে রওনা দেন তিনি। সূত্রের খবরে জানা গেছে, অমিত শাহর জনসভায় প্রথম বক্তা তিনিই। শনিবার সকালে শ্রী রামকৃষ্ণ, বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে বঙ্গ সফর শুরু করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার দিনভর ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। মেদিনীপুরে জনসভা করবেন তিনি। জনসভা থেকে রাজ্য রাজনীতির নতুন মোড় শুরু হবে বলেই দাবি বিজেপির।









