নজরবন্দি ব্যুরোঃ ১৮ দিনেই ১ কোটি দুয়ারে সাহায্যের হাত নিয়ে পৌঁছল মমতা সরকার। উদ্দেশ্য রাজ্যের মানুষের হাতে পৌঁছে দেওয়া হবে ১০০ শতাংশ সুবিধা। এক নয় একসাথে ১১ টি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে অঞ্চল থেকে বিধানসভায় পৌঁছে যাচ্ছেন কর্মীরা। রাজ্য অধিবাসিদের চাহিদা অনুযায়ী বারেবারে একাধিক প্রকল্পের সূচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কন্যাশ্রী, রুপশ্রী, কৃষবন্ধু, স্বাস্থ্যসাথি, জবকার্ড, খাদ্যসাথি তপশিলী বন্ধু, স্বাস্থ্যসাথি একাধিক প্রকল্প শুরু করেছেন মমতার সরকার। আবেদনের ভিত্তিতে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে স্বাস্থ্যসাথি প্রকল্প।
আরও পড়ুনঃ বিজেপিতে যোগ দিতে চলেছেন, বিধায়ক বিশ্বজিৎ কুন্ডু ও সুদীপ মুখার্জি, বাড়ছে জল্পনা


এই করোনা কালে দূরে দূরে না গিয়ে যাতে নিজের নিকটবর্তী এলাকাতেই পেয়ে যান সব সুবিধা। তাঁর জন্যই ১লা ডিসেম্বর থেকে সূচনা করেন “দুয়ারে সরকার”। ১লা ডিসেম্বর থেকে চারটি পর্যায়ে টানা দুমাস ধরে রাজ্যের কোনে কোনে বসবে এর ক্যাম্প। প্রতিটি ব্লকে নির্দিষ্ট সময় ব্যবধানে, সব মিলিয়ে বসবে প্রায় ২২ হাজার শিবির। একএকটা নির্দিষ্ট পরিষেবা পেতে কী কী ডকুমেন্ট প্রয়োজন, দুয়ারে সরকারের প্রথম দফাতেই তা জানিয়ে দিয়েছে। তার ভিত্তিতে পরিষেবা প্রদানের কাজ চলবে দ্বিতীয় দফায়। তৃতীয় পর্যায়ে টানা পরিষেবা চালু করে দেওয়া সরকার। চতুর্থ পর্যায় ঠিক করা হয়েছে ‘র্যাপ আপের’ জন্য। কোথাও কেউ বাকি থেকে গেল কিনা, তা নিয়েও খতিয়ে দেখবে সরকার।
মানুষের অসুবিধের সমাধানে মুখ্যমন্ত্রির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নানা মহল। প্রথম বার এরকম কোন প্রকল্প চালু হল যেখানে সরকার নিজে পউছে জাছহে মানুসের দরজায়। জদিও বিজেপি মমতা সরকাএর এই উদ্যোগকেও কটাক্ষ করতে ছাড়েননি। তবে সাধারন মানুষ বলছে অন্যকথা, এইযে মানুষের কথা ভেবে এভাবে পোঁছে যাচ্ছে সুবিধার প্রকল্প,তাতে কার্যত খুশি তাঁরা। কেউ কেউ মনে করিয়ে দিচ্ছে তৃনমুল সবসময় মানুষের চাহিদার সুচনা থেকেই চিন্তা করেন। প্রথমে প্রথমে প্রশাসনকে জেলায় এবং এখন সরকারকে মানুষের দুয়ারে নিয়ে যাওয়ার মতো ভাবনা দিদি করতে পারেন বলে জানাছহেন তাঁরা। মুখ্যমন্ত্রি নিজে বলেছেন, “এবার মানুষের দুয়ারে সরকার যাচ্ছে। যার যা প্রয়োজন, যে কাজটা হয়নি, দয়া করে গিয়ে সেই পরিষেবাগুলো নিয়ে নিন।”
১৮ দিনেই ১ কোটি দুয়ারে সাহায্যের হাত নিয়ে পৌঁছল মমতা সরকার। প্রকল্পের শুরুর দিনেই প্রায় ২ লক্ষ মানুষের দুয়ারে পৌঁছে গেছিল এই সরকার, আর গতকাল শনিবার সমীক্ষা বলছে ১কোটি মানুষের দুয়ারে পা দিল রাজ্যের সরকার। ২০২১ এর বিধানসভা ভোটের আগে মানুষের মধ্যে ক্ষভ দলের ভাঙন দেখা দিলেও দুয়ারে সরকার একজায়গায় টেনে এনেছেন মানুষদের। পুরনো রাগ ভুলে একসাথে কাজ করছে দলীয় নেতা মন্ত্রিরা। ভোটের আগে এটাই কাজ দেবে বলে মনে করছেন গবেষক মহল। সমস্ত সুবিধা মানুষকে ভোট্মুখী করে দেবে বলে মনে করছেন অনেকে। ১৮ দিনেই এক কোটি মানুষের মধ্যে পৌঁছে গিয়ে সরকার নিশ্চিত দুমাসেই সকল বাড়ির দুয়ারে গিয়ে পৌছতে পারবেন তাঁরা। সরাসরি যার সদর্থক প্রতিফলন মিলবে ভোটের বাক্সেবলেও মনে করছেন অনেকে।









