বিজেপিতে যোগ দিতে চলেছেন, বিধায়ক বিশ্বজিৎ কুন্ডু ও সুদীপ মুখার্জি, বাড়ছে জল্পনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : বিজেপিতে যোগ দিতে চলেছেন, অমিত শাহের সভায় সময় যত এগোচ্ছে ততই বাড়ছে রাজনৈতিক পারদ। মেগা যোগদানের আগেই রাজ্য রাজনীতিতে নয়া মোড়।তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করছেন একে একে বিধায়ক থেকে শুরু করে তৃণমূল নেতা। আর সেই হাওয়ায় গা ভাসিয়ে এবার তৃণমূলে ছেড়ে, বিজেপিতেই যেগদান করছেন কালনার বিধায়ক বিশ্বজিৎ কুন্ডু। শুধু তিনি নন, তাঁর সঙ্গেই বিজেপিতে যাচ্ছেন পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়ও।

আরও পড়ুনঃ “ভারত পাকিস্তানের ওপর দিয়ে ফের সার্জিক্যাল স্ট্রাইক করার চেষ্টা চালাচ্ছে” মন্তব্য পাক বিদেশমন্ত্রীর।

সূত্র মারফত খবর এমনটাই। শুধু তৃণমূলই নয়, ঘর ভাঙচ্ছে কংগ্রেসেরও। মেদিনীপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভাতেই পদ্ম শিবিরে যোগদান করতে চলেছেন, তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের এই দুই বিধায়ক। শুক্রবার রাতেই এবিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় দাবি করেছিলেন, “দলেই থাকছেন বিশ্বজিত কুণ্ডু।”

যদিও সৌগত রায়ের এই দাবির পর এবিষয়ে মুখ খোলেননি বিশ্বজিত কুণ্ডু। তবে সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে কালনার বিধায়ক বিশ্বজিত কুণ্ডু দাবি করেছেন, তিনি কোনও ফোন করেননি। সৌগত রায় মিথ্যে প্রচার করছেন। দল মিথ্যেয় ভরে গিয়েছে। এমনকি তাঁর সঙ্গে মিথ্যাচার হয়েছে বলেও এদিন তিনও অভিযোগ করেন।

বিজেপিতে যোগ দিতে চলেছেন, আর সেই রাগেই তিনি দল ছাড়ছেন বলে এমনটাই জানান তিনি। তবে শাহের সভায় বিজেপিতে যোগ দেবেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এছাড়াও সকলের মতোই তিনিও ভোটগুরু প্রশান্ত কিশোরের বিরুদ্ধে ক্ষোভ উগলে দিয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত