নজরবন্দি ব্যুরোঃ শুরু হয়ে গেছে নবান্ন দখলের লড়াই। ইতিমধ্যেই দিন ঘোষণা হয়ে গিয়েছে নির্বাচনের। এখন সবার দৃষ্টি বিভিন্ন দলের প্রার্থী তালিকায়। কিন্তু এখন পর্যন্ত কোন দলই তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি। জানা গিয়েছিল সবার প্রথম প্রার্থি ঘোষণা করবে তৃণমূল কিন্তু তা হয়নি। ভাল এবং বিশ্বাসযোগ্য প্রার্থী বাছাইয়ে সময় নিচ্ছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারই মাঝে ঘটল ব্যাতিক্রম। ‘দিদির কাছে জেনে’ বাড়ি বাড়ি প্রচার শুরু করলেন ‘ডিসিপ্লিনড কর্মী’ নির্মল।
আরও পড়ুনঃ ‘বাংলা আমার বাংলা রবে,বন্ধু এবার…’, TMC’র হয়ে খেলার ডাক সায়নীর।
‘দিদির কাছে জেনে’ রাজ্যের শ্রম দফতরের প্রতিমন্ত্রী এদিন বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রে। স্বাভিকভাবেই তাকে প্রশ্নের মুখে পড়তে হয়। কারণ সোমবার বিকেলে তৃণমূলের একদফার প্রার্থী ঘোষণা করার কথা থাকলেও তা হয়নি। তবুও তিনি কেন নামলেন প্রচারে? নির্মল জানিয়ে দেন, “দিদির বাড়িতে মহাযজ্ঞের দিন সারাদিন ছিলেন তিনি। সেদিনই তিনি পার্টির নেতাদের কাছে এমনকি দিদির কাছে জানতে পেরেছেন উলুবেড়িয়া উত্তরের তৃণমূল প্রার্থী তিনিই!
তারপরেই নির্মল জানিয়ে দেন, “আমি পার্টির একজন ডিসিপ্লিনড কর্মী। তাই দেওয়ালে এখনও নিজের নাম লিখতে দিইনি। দলের কর্মীরা বহুবার বলার পরেও। দেওয়াল চুনকাম করে রেখে দেওয়া হয়েছে।” এদিন নির্মল বাড়ি বাড়ি ঘুরে বলেন, “তিনশো টাকার তাঁতের শাড়ি আর পায়ে হাওয়াই চটি যাতে আবার নবান্নে আসতে পারেন তার জন্য আশীর্বাদ করুন।”
যদিও নির্মল মাজি এরপরেও প্রশ্ন বানের মুখে পড়েন, প্রার্থী ঘোষণার আগেই বাড়ি বাড়ি প্রচার করার কারণে। তখন তিনি জানিয়ে দেন তিনি কতটা ভরসা করছেন দিদির ওপর। নির্মলের ব্যাখ্যা, “যা কাজ করেছি, দিদি এমনিই আমাকে প্রার্থী করে দেবেন।”
এদিকে আজ সাংবাদিক সম্মেলনে পঞ্চায়েত মন্ত্রী তথা তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায় জানিয়েছেন, এবার বিধানসভা ভোটে প্রার্থী বাছাইয়ের জন্য ১২ সদস্যের একটি কমিটি গঠন করেছে তৃণমূল। সুব্রত জানান, “৮০-র উপরে যাঁদের বয়স, তাঁরা বিধানসভা ভোটে (WB Assembly Election 2021) লড়ার টিকিট পাবেন না। করোনার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁদেরকে অন্য সম্মানজনক পদ দেওয়া হবে।”



