নজরবন্দি ব্যুরোঃ নির্বাচনের আগে রাজ্যে দলবদল করেছেন একাধিক নেতা মন্ত্রী। জোর কদমে দলবদল ঘটেছে টলিউডে। নতুন করেও একাধিক অভিনেতা অভিনেত্রী রাজনীতিতে নাম লিখিয়ে নেতা নেত্রী হওয়ার পথে শুরু করেছেন নিজেদের নতুন ইনিংস। কিন্তু সায়নী ঘোষের তৃণমূলে যোগদান যে পরিমাণ চমক এবং হতাশা দিয়েছে রাজ্যের সাধারণ মানুষ থেকে তাঁর সহকর্মীদের, এবং তার প্রতিক্রিয়া দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়, তা কার্যত নজিরবিহীন। তবে সেসব নিয়ে ভাবছেননা তিনি, বরং খেলার ডাক দিয়ে তাঁর পোস্ট ‘বাংলা আমার বাংলা রবে,বন্ধু এবার…’।
আরও পড়ুনঃ BJP-র ভরসা আব্বাস, বোঝালেন দিলীপ! বামেদের ‘সাম্প্রদায়িক’ আখ্যা দিলেন সুব্রত।
সায়নীকে তাঁর পরিচিত মহল বরাবর বামপন্থী বলেই চিনতেন, সেই সায়নীর হঠাত তৃনমূলে যোগ দেওয়া নিয়ে ঝড় উঠেছিল অনেক। কেউ কেউ পুরনো স্মৃতি খুঁড়ে বার করে আনছিলেন সেসব দিনের ছবি, বক্তব্য, যেখানে অনীক দত্তের ‘ভবিষ্যতের ভূত’ ছবি বন্ধের জন্য রাস্তায় দাঁড়িয়ে বর্তমান রাজ্য সরকারকে তুলোধনা করছেন সায়নী। তবে সায়নী বলেছেন অন্য কথা। মাস খানেক আগে সায়নীর সঙ্গে বিজেপি নেতা তথাগত রায়ের তরজা, এবং তা থেকে হুমকি সকল পরিস্থিতিতে যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী তাঁর পাশে দাঁড়িয়েছেন, তাতে তিনি কৃতজ্ঞ।

আর এই কৃতজ্ঞতা থেকেই কঠিন লড়াইয়ে মুখ্যমন্ত্রীর পাশে থাকতে চান তিনি। সেই মতোই আনুষ্ঠানিক ভাবে মমতা বন্দপাধ্যায়ের হাত ধরেই তৃনমূলে যোগদান, এবং কয়েকদিনের মাথায় তৃণমূলের হয়ে প্রচারও শুরু করে দিলেন । ‘বাংলার মেয়ে’র সমর্থনে আজই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করেন সায়নী।
‘Monday Morning Motivation’ বলে সায়নী তৃণমূলের জনপ্রিয় এবং বিতর্কিত স্লোগানকেই সামনে আনেন ফের। বাংলা জুড়ে এই মুহুর্তে সবার মুখে মখে ঘোরা এবং সর্বাধিক চর্চিত স্লোগান হল ‘খেলা হবে’। দলে যোগ দানের দিনেই মঞ্চ থেকে অভিনেত্রী জোর গলায় বলেছিলেন এবার ‘খেলা হবে’। আজ ফের নিজের পোষ্টে উহ্য রেখে সেই কথাই বলেন তিনি।
‘বাংলা আমার বাংলা রবে,বন্ধু এবার…’। রাজনীতির জীবনের প্রথম দিনেই সায়নী বলেছিলেন বাংলাকে কারো পাখির চোখ হতে দেবেন না। আজও তিনি বলেন ‘বাংলা আমার বাংলা রবে,বন্ধু এবার…’ এই উহ্য জায়গায় সকলে ছন্দে পড়ে ফেলেছেন বাকি ডটের মাধ্যমে কোন কথা বলতে চাইছেন সায়নী।ছবিতে দিয়েছেন একদিকে মোদী সহ কেন্দ্রের দল, CBI, ইডি আর অন্যদিকে দিদি একা, এবং তাতে লেখা দিদিএকাই কাফি। তবে পোস্টের তলায় স্বাভাবিক ভাবেই এসেছে কিছু নেগেটিভ কমেন্ট। তবে সেসবে পাত্তা দিচ্ছেন না সদ্য অভিনেত্রী থেকে নেত্রী হওয়ার যাত্রা শুরু করা সায়নী ঘোষ। আপাতত দিদির হয়ে লড়বেন তিনি। প্রচারও চালাবেন বাংলার মেয়ের হয়ে।



