নজরবন্দি ব্যুরোঃ BJP-র ভরসা আব্বাস, বলা ভাল রাজ্য জয়ে বিজেপির বড় ভরসা আব্বাস সিদ্দিকি বুঝিয়ে দিলেন দিলীপ ঘোষ। অন্যদিকে একই ইস্যুতে সিপিএম কে তীব্র আক্রমণ করলেন সুব্রত মুখোপাধ্যায়। আব্বাস সিদ্দিকির আইএসএফ তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে যতই সিঁদ কাটবে ততই সুবিধা হবে বিজেপি-র একথা বলাই বাহুল্য। এই পরিস্থিতিতে আব্বাস সিদ্দিকি এবং মিম দলের প্রতি সুর নরম করলেন বিজেপি রাজ্য সভাপতি।
আরও পড়ুনঃ মাসের শুরুতেই ধাক্কা, ৪ দিনের মাথায় ফের গ্যাসের দাম বাড়লো ২৫ টাকা।
আজ হাওড়ার আমতায় এক জনসভায় আব্বাস সিদ্দিকি ও মিমের পাশে দাঁড়ালেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ শানিয়ে তিনি প্রশ্ন তোলেন, মুসলমানদের কি রাজনীতি করার অধিকার নেই? মুসলিম সমাজ কি দিদিমণির পৈত্রিক সম্পত্তি? এরপরেই অধিকার প্রসঙ্গে চলে যান দিলীপ। জানিয়ে দেন এই বাংলা যতটা তাঁর ততটাই আব্বাসের!
BJP-র ভরসা আব্বাস, দিলীপ ঘোষ বলেন, “এই বাংলা যতটা আব্বাস সিদ্দিকির ততটাই দিলীপ ঘোষের। দক্ষিণ ভারত থেকে এসেছেন ওয়েইসি তারও ততটাই অধিকার আছে।” তাঁর কথায়, মিম ভোটে লড়বে না আব্বাস সিদ্দিকি দল তৈরি করবে এই সব চিন্তায় দিদিমণির খাওয়া নাওয়া উঠে গেছে। কেন মুসলমান সমাজ আপনার পৈত্রিক সম্পত্তি না কি? জমিদারি না কি? যদি তারা পার্টি তৈরি করে করবে। আপনি যদি মুসলিম সমাজের জন্য কাজ করে থাকেন ভয় করছেন কেন? মুসলমানরা আপনাকেই ভোট দেবে।
এদিকে এদিন আব্বাস ইস্যুতে সুর চড়ান তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তৃণমূল মিডিয়া সেন্টার থে এক সাংবাদিক সম্মেলনে সুব্রত বলেন। আমরা সিপিএমের বিরোধিতা করেছি, করছি। কিন্তু এই ধরনের জোট যে সিপিএম করতে পারে তা ভাবতে পারিনি। বামপন্থীদের সাথে ঐশলামিক সংগঠনের জোট! ধর্ম নিরপেক্ষ শক্তি যখন ধর্মীয় সংগঠনের সাথে জোট করে তখন আর বাকি কি থাকে।
এদিকে গতকাল আব্বাস কে নিয়ে বিস্ফোরক প্রতিক্রিয়া দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বাম কংগ্রেসের মহাজোটে পাকাপাকিভাবে সামিল হয়েছে আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। কিন্তু আদেও সেই জোট কি পাকাপাকি ভাবে হয়েছে? তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন খোদ প্রদেশ কংগ্রেস সভাপতি।
এদিন অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিকদের বলেন, “কে আব্বাস? তাঁর থ্রেটে পার্টি চলবে নাকি!” জোট নিয়ে অধীরের ব্যাখ্যা, “আমরা সিপিএমের সাথে বামেদের সাথে জোট করছি। কিন্তু সেই জোটের আলোচনা এখনও শেষ হয়নি। নিজেদের কপালে কত আসন জুটবে সেটাই জানিনা সেখান থেকে আবার আসন ভাগ!” পাশাপাশি অধীর বাবু জানিয়েদেন, ওই সব পীরজাদারা কি চাইছেন সাথে কথা বলছেন আব্দুল মান্নান।



