মাসের শুরুতেই ধাক্কা, ৪ দিনের মাথায় ফের গ্যাসের দাম বাড়লো ২৫ টাকা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজই মার্চের শুরুর দিন।। আর পেট্রোল ডিজেল এবং গ্যাসের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে আজ থেকেই ভারতীয় মধ্যবিত্তদের জীবনে আসতে চলেছে বেশ কিছু পরিবর্তন। মধ্যবিত্তরা কাল রাতে শুতে যাওয়ার সময় বেশ চিন্তা মাথায় নিয়ে ঘুমিয়েছেন এটা ভেবে যে কাল কি হবে! কিন্তু কেন? তার কারণ লাগানহীন মূল্যবৃদ্ধির জের! ৪ দিনের মাথায় ফের গ্যাসের দাম বাড়লো ২৫ টাকা।

আরও পড়ুনঃ ‘আম্বানির বাড়ির সামনে বিস্ফোরক রাখিনি’, জানালো জইশ-উল-হিন্দ

এই মুহুর্তে কলকাতায় রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু হল ৮৪৫.৫০ টাকা। এ প্রত্যেক মাসের প্রথম দিন রান্নার গ্যাসের নতুন দাম নির্ধারণ করে তেল বিপণন সংস্থাগুলো। উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে অপরিশোধিত তেলের দাম বাড়ার কারণে ৩ বার বেড়েছে গ্যাসের দাম। এবার আরও বাড়ল গ্যাসের দাম।

রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস সংস্থাগুলির ঘোষণা, আজ থেকে ১৪.২ কিলোগ্রামের ভর্তুকিহীন সিলিন্ডারের দাম কলকাতায় মোট ২৫ টাকা বেড়ে হচ্ছে ৮৪৫.৫০ টাকা। হোটেল, রেস্তরাঁয় ব্যবহারের ১৯ কিলোগ্রামের বাণিজ্যিক সিলিন্ডারের দর ৯৭.৫০ টাকা বেড়ে হচ্ছে ১৬৮১.৫০ টাকা।

গত মাসেই বেশ কয়েক দফায় বেড়েছে গ্যাসের দাম। শেষ তম দাম বৃদ্ধি হয়েছিল ২৫। তাঁর পর কেটেছে মাত্র চার দিন। গতকাল, রবিবার মধ্যরাতে ফের দাম বাড়লো গ্যাসের। আরও ২৫ টাকা দামি হল রান্নার গ্যাস সিলিন্ডার। ফলে ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত মোট ২২৫ টাকা বাড়ল সিলিন্ডারের দর। ডিসেম্বরে দু’দফায় ১০০ টাকা। ফেব্রুয়ারিতে তিন দফায় ১০০ টাকা।

অপরদিকে রবিবারই কেন্দ্রীয় তেল সচিব দাবি করেছেন, উজ্জ্বলা যোজনায় আরও এক কোটি গরিব পরিবারকে দু’বছরে নিখরচায় রান্নার গ্যাসের সংযোগ দিতে চায় কেন্দ্র। আর ওপর দিকে দফায় দফায় বাড়ছে তেলের দাম,গ্যাস সিলিন্ডারের দাম। সাধারণ মানুষের মনে প্রশ্ন উথছেই এত ঘোষণার পরেও এই পরিমাণ দাম বৃদ্ধির পর, এই মার্চে কি এক দফাতেই থেমে থাকবে দাম বৃদ্ধি?

অন্যদিকে, কাল থেকে ইন্ডিয়ান ব্যাঙ্কের এটিএম কাউন্টার থেকে আর ২০০০ টাকার নোট বেরবে না। ২০০০-এর নোট পেতে ইচ্ছা করলে তা এবার থেকে শুধুমাত্র ব্যাঙ্ক থেকেই নিতে হবে। ইতিমধ্যেই একথা ঘোষনা করে দিয়েছে ইন্ডিয়ান ব্যাঙ্ক। পাশাপাশি গাড়ির জন্যে ফাস্ট্যাগ আর বিনামূল্যে পাবেন না। দেশের সমস্ত টোল প্লাজায় এবার কিনতে হবে ফাস্ট্যাগ। মূল্য পড়বে ১০০ টাকা। সব মিলিয়ে নাভিস্বাস মধ্যবিত্তের মাসের শুরুর দিন থেকেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর