NIA-এর নজরে অনুব্রত, জিলেটিন স্টিক উদ্ধার মামলায় তিহাড়ে গিয়ে জেরার প্ল্যান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: জিলেটিন স্টিক মামলায় তিহাড়ে গিয়ে বীরভূমের দোর্ডন্ডপ্রতাপ নেতা অনুব্রত মন্ডলকে জেরা করতে চায় এনআইএ (NIA)। সঙ্গে তাঁর দেহরক্ষী সায়গল হোসেনকেও জেরা করবে এজেন্সি। বীরভূমের মহম্মদবাজার থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হওয়ার পর আদালতে অনুব্রত মণ্ডল ও সায়গল হোসেনকে জেরার করার অনুমতি জানিয়েছিল এনআইএ। সূত্রের খবর, আদালত থেকে সেই জেরার অনুমতি মিলেছে।

আরও পড়ুন: বিজেপির শাহি সভা ঘিরে তুঙ্গে তরজা, কালা দিবস পালনের ডাক তৃণমূলের

বীরভূমের মহম্মদবাজার থেকে ৮১ ডিটোনেটর উদ্ধারের ঘটনায় নাম উঠে আসে অনুব্রত মণ্ডল ও সায়গল হোসেনের। NIA সূত্রে খবর, বিস্ফোরক উদ্ধারের পর যে ক’জন ধরা পড়েন তাঁদের জেরা করেই কেষ্টর নাম উঠে এসেছিল। তদন্তকারীদের ধারণা, অনুব্রতর মদতেই জিলেটিন স্টিক মজুত করা হয়েছিল এলাকায়।

NIA-এর নজরে অনুব্রত, জিলেটিন স্টিক উদ্ধার মামলায় তিহাড়ে গিয়ে জেরা
NIA-এর নজরে অনুব্রত, জিলেটিন স্টিক উদ্ধার মামলায় তিহাড়ে গিয়ে জেরা

উল্লেখ্য, এই মামলায় মোট তিনটি চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় এজেন্সি। ১২ হাজার পাতার চার্জশিটের একাধিক জায়গায় অনুব্রতর নাম উল্লেখ রয়েছে বলে সূত্রের খবর।  সেই সূত্রেই তাঁদের জেরা করতে চাইছেন তদন্তকারীরা। সায়গল হোসেনকে জেরা করার অনুমতি চেয়ে ব্যাঙ্কশাল আদালতে আবেদন জানায় NIA। সেই আবেদন মঞ্জুর হয়েছে। যত দ্রুত সম্ভব তিহাড় জেলে গিয়ে অনুব্রত মণ্ডল ও সায়গল হোসেনকে জেরা করা হবে।

NIA-এর নজরে অনুব্রত, জিলেটিন স্টিক উদ্ধার মামলায় তিহাড়ে গিয়ে জেরা

NIA-এর নজরে অনুব্রত, জিলেটিন স্টিক উদ্ধার মামলায় তিহাড়ে গিয়ে জেরা

২০২২ সালের অগস্ট মাসে কয়লা পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। এরপর তাঁর ঠাঁই হয় তিহাড় জেলে। দিল্লি থেকে গ্রেফতার হন তাঁর নিরাপত্তারক্ষী সায়গল হোসেন। তিহাড়ে রয়েছেন অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলও। এর আগে একাধিকবার জামিনের আবেদন করলেও তাঁদের জামিন মঞ্জুর হয়নি।

NIA-এর নজরে অনুব্রত, জিলেটিন স্টিক উদ্ধার মামলায় তিহাড়ে গিয়ে জেরা
NIA-এর নজরে অনুব্রত, জিলেটিন স্টিক উদ্ধার মামলায় তিহাড়ে গিয়ে জেরা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর