বর্ষবরণ উৎসবে শিথিল হচ্ছে রাজ্যের কোভিডবিধি, ঘোষণা রাজ্য সরকারের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সামনে আসছে নতুন বছর, ফলে রাজ্যজুড়ে বর্ষবরণ উৎসবে মেতে উঠবেন আপামর রাজ্যবাসী। নতুন বছরকে স্বাগত জানাতে ভিড় হবে পার্ক স্ট্রিটের রাস্তায়। কলকাতা শহরের বিভিন্ন হোটেল রেস্তোরায়। বর্ষবরণ উৎসবের আগে থাকছে ক্রিসমাস সেখানেও ভিড় হবে শহর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায়।

আরও পড়ুনঃ বাংলার গর্ব, ইউনেসকোর হেরিটেজ তকমা পেল দুর্গাপুজো

আর এই উৎসবের মরসুমে শিথিল করল রাজ্য সরকার। অমিক্রণ আতঙ্কের মাঝেই রাজ্য সরকার সিদ্ধান্ত নিল রাত্রিকালীন কারফিউ রদবদল করার। আর বুধবার সেই সংক্রান্ত নির্দেশিকা জারি করল নবান্ন।নয়া নির্দেশিকা অনুযায়ী, ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত শিথিল করা হচ্ছে রাজ্যের কোভিডবিধি। থাকবে না রাত্রিকালীন কারফিউ-ও।

বর্ষবরণ উৎসবে শিথিল হচ্ছে রাজ্যের কোভিডবিধি
বর্ষবরণ উৎসবে শিথিল হচ্ছে রাজ্যের কোভিডবিধি

এমনকী, রাতভর খোলা রাখা যাবে হোটেল, রেস্তরাঁ, বার-ও। এতদিন রাত ১১টার মধ্যে বার-রেস্তরাঁ বন্ধ করে দেওয়া হচ্ছিল।সাধারণত ২৫ ডিসেম্বর থেকে ১ জানুযারি, উৎসবের মেতে থাকেন রাজ্যের বাসিন্দারা। ভিড় জমে কলকাতার পার্ক স্ট্রিট-সহ একাধিক অঞ্চলে।

বর্ষবরণ উৎসবে শিথিল হচ্ছে রাজ্যের কোভিডবিধি
বর্ষবরণ উৎসবে শিথিল হচ্ছে রাজ্যের কোভিডবিধি

বর্ষবরণ উৎসবে শিথিল হচ্ছে রাজ্যের কোভিডবিধি, ঘোষণা রাজ্য সরকারের

হুল্লোড়ে মাতেন শহরবাসী। এবার তাঁদের কথা মাথায় রেখেই রাজ্যের কোভিডবিধি শিথিল করা। কিন্তু সরকারের এই সিদ্ধান্তে কিছুটা আতঙ্কিত বিশেষজ্ঞরা। কারো নতুন স্টেন ওমিক্রন মাথা চারা দিচ্ছে দেশে। রাজ্যেও প্রথম আক্রন্তের খোঁজ পাওয়া গিয়েছে। এই অবস্থায় এই সিদ্ধান্ত কতটা যুক্তি যুক্ত সেই নিয়ে উঠেছে প্রশ্ন।

3 9

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত