দুয়ারে রেশন -এ কাজ পাবেন ৪২ হাজার জন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ‘দুয়ারে রেশন’ প্রকল্পের মাধ্যমে রাজ্যে কর্মসংস্থানের দরজা খুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার জন্য দু’জন করে কর্মী নিতে পারবেন রেশন ডিলাররা। মঙ্গলবার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে সরকারী প্রকল্পের উদ্বোধনে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুনঃ India vs NewZealand : আসন্ন ম্যাচে ইডেনে থাকবেন মুখ্যমন্ত্রী, আমন্ত্রন সিএবির

রাজ্যে মোট রেশন ডিলারের সংখ্যা ২১ হাজার জন। যার ফলে কর্মসংস্থান হবে ৪২,০০০ জনের। ওই কর্মচারীদের মাইনে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। এর অর্ধেক টাকা সরকার দেবে। বাকি অর্ধেক দেবেন ডিলাররা।একইসঙ্গে রেশন ডিলারশিপ নেওয়ার জন্য খরচ কমিয়ে দিল রাজ্য সরকার। রেশন ডিলারশিপের জন্য দিতে হবে ৫০ হাজার টাকা। আগে রেশন ডিলারশিপ নিতে গেলে খরচ করতে হত ৫ লক্ষ টাকা। পরে তা কমিয়ে ২ লক্ষ টাকা করা হয়। মঙ্গলবার তা আরও কমিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার জন্য ১ লক্ষ টাকা করে ভর্তুকি দেবে রাজ্য সরকার। নিজের গাড়ি না থাকলে নতুন গাড়ি নেওয়ার ক্ষেত্রেও ১ লক্ষ টাকা করে দেবে রাজ্য। দুয়ারে রেশনের মাধ্যমে শুধুমাত্র নতুন কর্মসংস্থান নয়, নতুন গাড়ি বিক্রি হলে অর্থনৈতিক উন্নতি হবে। এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এর আগে দুয়ারে রেশন প্রকল্প ঘিরে আইনি জটিলতা তৈরি হয়। এভাবে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়া সম্ভব নয়। আইন অনুযায়ী রেশন দোকানে এসে মানুষ রেশন নেবেন এটাই নিয়ম। বাড়ি গিয়ে রেশন দিতে হলে ডিলারদেরই গাড়ির খরচ, প্রচারের খরচ এবং সংরক্ষণের খরচ বহন করতে হবে বলে জানিয়েছে সরকার। এই বিপুল খরচ তারা বহন করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন ডিলারদের একাংশ।

দুয়ারে রেশনে কাজ পাবেন ৪২ হাজার জন, কর্মসংস্থানে হদিশ দিলেন মুখ্যমন্ত্রী

দুয়ারে রেশনে কাজ পাবেন ৪২ হাজার জন, কর্মসংস্থানে হদিশ দিলেন মুখ্যমন্ত্রী
দুয়ারে রেশনে কাজ পাবেন ৪২ হাজার জন, কর্মসংস্থানে হদিশ দিলেন মুখ্যমন্ত্রী

যদিও রাজ্য সরকার জানিয়েছে, এটা একটা পরীক্ষামূলক প্রকল্প, যা চলবে শুধু সেপ্টেম্বর মাসে। পরে প্রকল্পের গ্রহনযোগ্যতা দেখে বাকি সিদ্ধান্ত নেওয়া হবে।সেই জটিলতা কাটিয়ে উঠেই ‘দুয়ারে রেশন‘ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। প্রাথমিকভাবে ঘোষণা হয়েছিল পাড়ায় পৌঁছে যাবেন রেশন ডিলররা। সেখান থেকে বাড়ি বাড়ি পৌঁছে যাবে খাদ্য সামগ্রী। কিন্তু তা হচ্ছে না একেবারে দোরগোড়ায় মিলবে রেশন।

সাধারণ মানুষের সমস্যা দূর করতে ব্যবস্থাও নিয়েছে খাদ্য দফতর। অভিযোগ জানাতে পারবেন ৯৯০৩০৫৫৫০৫ নম্বরে। অথবা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন অভিযোগ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর