India vs NewZealand : আসন্ন ম্যাচে ইডেনে থাকবেন মুখ্যমন্ত্রী, আমন্ত্রন সিএবির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বছর দুয়েক পরে ইডেন গার্ডেনসে ফিরতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট। যা নিয়ে বিগত কয়েকদিন ধরেই সাজো সাজো রব পড়ে গিয়েছে গোটা কলকাতায়। এই ঐতিহাসিক মুহূর্ত কে স্মরণে রাখতে এবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের বৈদ্যুতিক সংস্থার সঙ্গে যোগাযোগ ঘটিয়ে আলোক মালাইয়ের ব্যবস্থা আগেই করেছিল বঙ্গ ক্রিকেট সংস্থা সিএবি। এবার আরও এক চমক দেওয়ার পরিকল্পনা করা হয়েছে তাদের তরফ থেকে। শোনা যাচ্ছে ম্যাচে উপস্থিত থাকতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ India vs New zealand : মন খারাপ ক্রিকেট অনুরাগীদের, ভারত-নিউজিল্যান্ড সিরিজ থেকে বাদ এই তারকা

তবে কোভিড আবহের কারনে বদলে গিয়েছে গোটা পরিস্থিতি। তাই অন্যান্য বারের তুলনায় এবার ইডেনের এই ম্যাচ নিয়ে জারি করা হয়েছে একাধিক নির্দেশিকা। সেইমত এবার আর টিম বাস কে দাঁড়াতে দেখা যাবে না ক্লাব হাউসের সামনে। পাশাপাশি স্টেডিয়ামের মূল গেটের পরিবর্তে বিকল্প এক পথ দিয়ে মাঠে প্রবেশ করতে দেখা যাবে সকল ক্রিকেটারদের।

পাশাপাশি সবুজ -মেরুন তাঁবুর সামনে তৈরি কোরা হতে পারে একটি বিশেষ জোন। যেখানে রাখা হতে পারে দুই দলের টিম বাস। সেইসঙ্গে শোনা যাচ্ছে ইডেনের সতেরো নম্বর গেট দিয়ে প্রবেশ করানো হতে পারে ইডেনের বরপুত্র রোহিত শর্মা সহ অন্যান্য খেলোয়াড়দের।

আসন্ন ম্যাচে ইডেনে থাকবেন মুখ্যমন্ত্রী, বিশেষ ব্যবস্থা সিএবির

আসন্ন ম্যাচে ইডেনে থাকবেন মুখ্যমন্ত্রী, আমন্ত্রন সিএবির
আসন্ন ম্যাচে ইডেনে থাকবেন মুখ্যমন্ত্রী, আমন্ত্রন সিএবির

তবে ম্যাচের শেষে আদৌ কোনো পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা যাবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে একাধিক প্রশ্ন। এই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া বলেন,  “কোনও অনুষ্ঠান এবার করা যাবে না। ক্রিকেটার, ম্যাচ অফিসিয়াল ছাড়া, কারও মাঠে প্রবেশের অনুমতি নেই।” তাই অন্যান্য সময় ক্রিকেটারকে দিয়ে ইডেন বেল বাজিয়ে ম্যাচ শুরু করানো হলেও এবছর হয়ত তা করা সম্ভব হবে না।

আসন্ন ম্যাচে ইডেনে থাকবেন মুখ্যমন্ত্রী, আমন্ত্রন সিএবির
আসন্ন ম্যাচে ইডেনে থাকবেন মুখ্যমন্ত্রী, আমন্ত্রন সিএবির

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত