India vs New zealand : মন খারাপ ক্রিকেট অনুরাগীদের, ভারত-নিউজিল্যান্ড সিরিজ থেকে বাদ এই তারকা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবারের টি-২০ বিশ্বকাপ শুরুর আগে বিশ্লেষকদের কাছে হট ফেভারিট হয়ে উঠেছিল বিরাট কোহলির ভারত। তবে টুর্নামেন্ট শুরু হতেই প্রথম ম্যাচে বাবর আজমের পাকিস্তানের কাছে মুখ থুবরে পড়ে রোহিতরা। যা নিয়ে চরম হতাশা দেখা দিয়েছিল ভারতীয় ক্রিকেট অনুরাগীদের মধ্যে। তবে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশা করা হলেও সেখানে ও কিউইদের কাছে ধরাশায়ী হয় ভারতীয় ক্রিকেট দল। এবার বিশ্বকাপ মিটে গেলেও ভারত-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে ফের মনখারাপ ক্রিকেটপ্রেমীদের।

আরও পড়ুনঃ Virat Kohli: ক্রিকেটের বাইরে বিতর্কে জড়ালেন বিরাট! কি বিতর্ক?

বিগত কয়েক বছরে একাধিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলেছে উইলিইয়ামসনের নিউজিল্যান্ড। তবে শেষ পর্যন্ত চূড়ান্ত সফলতা আসেনি তাদের। তাই এ বছর অজিদের বিরুদ্ধে টি-২০ ফাইনাল জিততে মরিয়া ছিল কিউইরা। তবে সেখানে নিউজিল্যান্ড অধিনায়ক লড়াকু মেজাজে দেখা দিলেও শেষ হাসি তোলা থাকে অজিদের।
তবে বিশ্বকাপের পরেই গোটা বিশ্বের ক্রিকেট প্রেমীদের অপেক্ষা দেখা গিয়েছিল ভারত -নিউজিল্যান্ড ম্যাচ কে ঘিরে। এবারের সেখানে ও দেখা দিল একরাশ হতাশা। বিশেষ সূত্র অনুযায়ী জানা গিয়েছে, আগামীকাল থেকে শুরু হওয়া ভারত-নিউজিল্যান্ড টি টোয়েন্টি সিরিজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছেন উইলিয়ামসন। যারফলে আসন্ন সিরিজের তিনটি ম্যাচেই অধিনায়ক হিসেবে দেখা যাবে টিম সাউদি কে।

মন খারাপ ক্রিকেট অনুরাগীদের, সিরিজ থেকে বাদ এই ক্রিকেট তারকা

মন খারাপ ক্রিকেট অনুরাগীদের, ভারত-নিউজিল্যান্ড সিরিজ থেকে বাদ এই তারকা
মন খারাপ ক্রিকেট অনুরাগীদের, ভারত-নিউজিল্যান্ড সিরিজ থেকে বাদ এই তারকা
 শোনা যাচ্ছে প্রথম তিনটি ম্যাচে নিজেকে দূরে সরিয়ে রাখলেও আসন্ন টেস্ট সিরিজের দিকে তাকিয়ে রয়েছেন এই কিউই অধিনায়ক। পাশাপাশি চোটের কারনে নিউজিল্যান্ডের প্রথম একাদশ থেকে সেবার লকি ফার্গুসন ছিটকে গেলেও আসন্ন সমস্ত ম্যাচে দলের হয়ে মাঠে দেখা যেতে পারে তাঁকে।
মন খারাপ ক্রিকেট অনুরাগীদের, ভারত-নিউজিল্যান্ড সিরিজ থেকে বাদ এই তারকা
মন খারাপ ক্রিকেট অনুরাগীদের, ভারত-নিউজিল্যান্ড সিরিজ থেকে বাদ এই তারকা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন