নজরবন্দি ব্যুরো: ক্রিকেটের বাইরে এবার বিতর্কে জড়ালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বিরাটের রেস্তোরাঁর ব্যবসা আছে। সেই রেস্তোরাঁর নাম ‘ওয়ান ৮ কমিউন’। এই রেস্তোরাঁ নিয়েই এবার বিতর্কে জড়ালেন ভারত অধিনায়ক। কি সেই বিতর্ক?
আরও পড়ুনঃ পুরভোট ঘিরে অনিশ্চয়তা, এখনই বিজ্ঞপ্তি জারি করছে না কমিশন
বিরাটের রেস্টুরেন্টের পুনে ব্রাঞ্চে সমকামীদের প্রবেশের অধিকার নেই। এই নিয়েই সমস্যার শুরু। এলজিবিটি মানুষদের নিয়ে কাজ করা সংগঠন ইয়েস ইউ একজিস্ট ইন্ডিয়া নামে একটি সংগঠন বিরাটের রেস্টুরেন্টের এই ব্যবস্থার জন্য ক্ষোভ উগরে দেয়।

এই সংস্থার পক্ষ থেকে পুনের ওই রেস্টুরেন্ট এ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, রেস্তোরাঁয় বিষমকামী যুগলদের প্রবেশের অনুমতি রয়েছে। মেয়েরাও প্রবেশ করতে পারেন সেখানে। তবে সমকামী পুরুষ এবং সমকামী যুগলদের প্রবেশের অনুমতি সেখানে নেই।

বিরাট কোহলির রেস্তোরাঁর বিরুদ্ধে ওই অভিযোগ প্রকাশ্যে আসতেই তা নিয়ে কটাক্ষ শুরু করেন নেটিজেনদের একাংশ। বিরাটের কাছ থেকে এই ধরনের ব্যবহার গ্রহণযোগ্য নয় বলে কেউ মন্তব্য করেন। কেউ আবার বলতে শুরু করেন, এলজিবিটি সম্প্রদায়ের মানুষ নিজেদের জন্য রেস্তোরাঁর ব্যবস্থা করে নেবেন। কেন অন্য কারও অপমান সহ্য করে তাঁদের কাছ যাবেন বলে মন্তব্য করা হয়।
ক্রিকেটের বাইরে বিতর্কে জড়ালেন বিরাট! কি বিতর্ক?
কোহলির রেস্তোরাঁ যা করেছে, তা দুঃখজনক বলেও মন্তব্য করেন কেউ কেউ। সবকিছু মিলিয়ে বিরাট কোহলির রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযোগ উঠতেই নেট পাড়ায় তা নিয়ে শোরগোল শুরু হয়ে যায়।



