পুরভোট ঘিরে অনিশ্চয়তা, এখনই বিজ্ঞপ্তি জারি করছে না কমিশন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ হাওড়া-কলকাতার পুরভোট নিয়ে এখনই বিজ্ঞপ্তি জারি নয়। হাইকোর্টে মামলা চলা অবধি পুরভোট নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করতে চাইছে না রাজ্য নির্বাচন কমিশন। ফলে হাওড়া-কলকাতার পুরভোট ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ Dilip Ghosh : শহরের মেয়র হবেন বাবুল? পরিষ্কার করলেন দিলীপ

রাজ্যের সবকটি পুরসভায় একসঙ্গে ভোট নয় কেন? তা জানতে চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে চলে মামলার শুনানি। এদিন আদালতে রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী পার্থসারথী সেনগুপ্ত জানিয়েছেন, ভোট নিয়ে হাই কোর্টে জনস্বার্থ মামলা যতদিন চলবে, ততদিন বিজ্ঞপ্তি জারি করতে পারবে না নির্বাচন কমিশন

এদিন আদালতের তরফে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ জানতে চায় কেন বকেয়া পুরসভাগুলিতে একসঙ্গে ভোট নয়। তার জবাবে আইনজীবী পার্থসারথী সেনগুপ্ত জানিয়েছেন, এবিষয়ে লিখিত হলফনামা জমা দেওয়া হবে। আগামী সপ্তাহে মামলার পরবর্তী শুনানি। ফলে হাওড়া-কলকাতার পুরভোট ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

পুরভোট ঘিরে অনিশ্চয়তা, হলফনামা চাইল আদালত

পুরভোট ঘিরে অনিশ্চয়তা, হলফনামা চাইল আদালত
পুরভোট ঘিরে অনিশ্চয়তা, হলফনামা চাইল আদালত

১৯ ডিসেম্বর কলকাতা এবং হাওড়া পুরনিগমের নির্বাচন করানোর দাবীতে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিল নবান্ন। কমিশনের তরফে ওই দিন নির্বাচন ধরেই নিয়েই সমস্ত কর্মকাণ্ড শুরু হয়। কিন্তু একই দিনে রাজ্যের অন্যান্য পুর এলাকাগুলিতে নির্বাচন করানোর দাবীতে সরব হয়েছিল বিরোধীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন