নজরবন্দি ব্যুরোঃ এবারের বিধানসভা নির্বাচনে টালিগঞ্জ কেন্দ্র থেকে বিজেপির টিকিট থেকে লড়াই করেছিলেন বাবুল সুপ্রিয়। তবে নির্বাচনী ফল অনুযায়ী রাজ্যের বর্তমান বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে ব্যাপক ব্যবধানে পরাজিত হন তিনি। এরপর যতই সময় এগিয়েছে বঙ্গ বিজেপির সঙ্গে দূরত্ব বাড়তে শুরু করে বাবুলের। তারপর একসময় রাজনৈতিক জীবন থেকে নিজেকে আলবিদা জানিয়ে বিজেপি ছাড়েন তিনি। তবে কিছুদিন পরেই অভিষেক ব্যানার্জির হাত ধরে ঘাসফুল শিবিরে যোগদান করেন তিনি।
আরও পড়ুনঃ রাজ্যের প্রাপ্য আদায় করতে দিল্লি যাচ্ছেন মমতা, বৈঠক হবে প্রধানমন্ত্রীর সাথে।
তারপর সময় এগোনোর সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের পাশাপাশি গোয়া ও ত্রিপুরাতে ও নিজেদের ক্ষমতা বিস্তারের কাজ শুরু করে ঘাসফুল শিবির। সেখানেই দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে বিশেষ দায়িত্ব প্রদান করা হয় বাবুল কে। তবে এখানেই শেষ নয়। শোনা যাচ্ছে এবার এই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কে দেখা যেতে পারে কলকাতার পরবর্তী মেয়র হিসেবে।
বিশেষ সূত্র অনুযায়ী জানা গিয়েছে, শহরের পরবর্তী মেয়র হিসেবে নাকি তৃণমূলের সাধারণ সম্পাদকের প্রথম পছন্দের তালিকায় নাকি রয়েছে বাবুল সুপ্রিয়। আসলে দলে এক ব্যক্তি এক পদ নীতির দরুন ববি হাকিমের বদলে এই পদ দেওয়া হতে পারে বাবুল সুপ্রিয় কে। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
শহরের মেয়র হবেন বাবুল? জানালেন দিলীপ

তবে এই নিয়ে আজ মুখ খোলেন দিলীপ ঘোষ। দলত্যাগী এই নেতার বিরুদ্ধে শুর চড়িয়ে তিনি বলেন, “তৃণমূল ওকে কিছুই করবে না। শুধু ঝুনঝুনি দিচ্ছে ওকে। তবে শহরের পরবর্তী মেয়র কাকে করা হবে তা ওনাদের ব্যপার তবে উনি শহর নিয়ে কবে কি কাজ করেছেন। ওটা কিছুই হবে না “। তবে ববি হাকিমের পরে কাকে মেয়র পদে আনা হয় এখন সেদিকেই নজর সকলের।




