ডাক্তারি পড়ার সুযোগ বাড়ছে রাজ্যে, তৈরি হচ্ছে নতুন মেডিক্যাল কলেজ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ডাক্তারি পড়ার সুযোগ বাড়ছে রাজ্যে, যতদিন বাড়ছে ডাক্তারি পড়ার চাহিদা ততই বাড়ছে। সে কথা মাথায় রেখেই রাজ্যে তৈরি হচ্ছে আরও একটি নতুন বেসরকারি মেডিক্যাল কলেজ। সূত্রের খবর, রাজারহাট-নিউটাউন এলাকাতেই এই কলেজ স্থাপন করবে বেলভিউ সংস্থা। জানা যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রাথমিক কথা হয়ে গিয়েছে বেলভিউ কর্তৃপক্ষের। এবিষয়ে বেলভিউ হাসপাতালের এক কর্তা জানিয়েছেন, মেডিক্যাল কলেজ তৈরি করার জমিও দেখা হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র কলেজ তৈরির অপেক্ষা।

আরও পড়ুনঃ আন্দোলনই ঘোরাচ্ছে রাজনীতির মোড়, কৃষি আইনের বিরোধিতায় বিজেপির বিরুদ্ধে জয় আনছে জম্মু।

দিনকয়েক আগেই রাজ্যের ডাক্তারি পড়ুয়াদের সুখবর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়া সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০০টি এমবিবিএস আসন নিয়ে সূচনা হয়েছে ব্যাচের। আর তার পাশাপাশি দুর্গাপুরের গৌরীদেবী মেডিক্যাল কলেজেও আরও ১৫০টি আসন বাড়ানো হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে ২০২২ সালে প্রিয়ম্বদা বিড়লা ইনস্টিটিউট অফ নার্সিং-এর থেকে প্রথম ব্যাচ পাস করে বেরতে চলেছে। অর্থাৎ আরও নতুন ৬০০ নার্স পাবে রাজ্য।

ডাক্তারি পড়ার সুযোগ বাড়ছে রাজ্যে, কোভিড পরিস্থিতিতে এইটা স্বস্তির কারণ বলেই মনে করা হচ্ছে। শুধু হাসপাতাল নয়, সেফহোমগুলিতেও প্রয়োজন পরছে নার্সের। প্রতি বছর নতুন ব্যাচ পাস করে বেরলে নার্সের চাহিদা অনেকটাই মিটবে বলে জানিয়েছেন বেলভিউ হাসপাতালের সিইও প্রদীপ ট্যান্ডন। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত এবং ওয়েস্টবেঙ্গল নার্সিং কাউন্সিলের ছাড়পত্র প্রাপ্ত এই কলেজে নতুন বছরের অ্যাডমিশনও হয়ে গিয়েছে।

এদিকে রাজারহাট নিউটাউনে দু’টি নতুন হাসপাতাল খুলতে চলেছে বেলভিউ সংস্থা। সাধারণ মানুষকে উন্নততর চিকিৎসা দেওয়ার উদ্দেশ্যেই নয়া দুই হাসপাতাল বলে জানিয়েছেন বেলভিউ সিইও প্রদীপ ট্যান্ডন। ১৬৪ বেডের বেলভিউ ক্লিনিক জেনারেল হাসপাতাল খুলছে রাজারহাট নিউটাউনে। এই হাসপাতালে সমস্ত ধরণের চিকিৎসা মিলবে। ১ এপ্রিল ২০২২ থেকে সর্বসাধারণের জন্য খুলে যাবে এই হাসপাতাল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত