নজরবন্দি ব্যুরো: আন্দোলনই ঘোরাচ্ছে রাজনীতির মোড়, আন্দোলনই রাজনীতির চেনা ছক ভেঙেছে বারবার। এবার সেদিকেই আরো একধাপ এগিয়ে নজির গড়লো জম্মু। কৃষি আইন বিলের বিরোধিতাকে আন্দোলনের হাতিয়ার করে বিজেপির প্রাক্তন মন্ত্রী শ্যামলাল চৌধুরীকে হারালেন তরনজিৎ সিং। একেবারে গায়ে গায়ে গিয়েও সাধারন মানুষের স্বার্থে হওয়া আন্দোলনের কাছে আরো একবার হেরে গেলো বিজেপি। লড়াই ছিল হাড্ডাহাড্ডি। তবুও দিনের শেষে পরাজিত হলেন বিজেপির প্রাক্তন মন্ত্রী শ্যামলাল চৌধুরী।
আরও পড়ুনঃ এশিয়ার প্রথম দেশ হিসেবে করোনা টিকার সম্মতি পেল সিঙ্গাপুর!


ন্যাশনাল কনফারেন্স (NC)- এর যুবনেতা তরণজিৎ এর পাশে দাঁড়িয়ে মানুষ বুঝিয়ে দিলেন কৃষি আইনের বিপক্ষে দেশের সাধারন মানুষ। অনেকে মনে করছেন সাধারণ মানুষের দাবি বুঝতে পেরেই ভোটের আগে নির্বাচনী প্রচারে নিজের দলের স্লোগান হিসেবে কৃষি আইন বিলের বিরোধিতাকেই বেছে নিয়েছিলেন NC- এর এই নেতা। জম্মুর সুচেতগড় মূলত চাষবাসের এলাকা। কৃষি আইন স্বাভাবিক ভাবেই প্রভাব ফেলেছে তাদের ওপর।
আন্দোলনই ঘোরাচ্ছে রাজনীতির মোড়, তাই সেখানে কৃষি আইনের বিরোধিতাকে অস্ত্র করায় সুচেতগড়-আর এস পুরা মানুষের ভোট পেয়েছেন তরণজিৎ বলে মনে করছেন অনেকেই। সুচেতগড়- এর আসনে তরণজিৎ পেয়েছেন ১২ হাজার ৯৬৯ ভোট,সেদিকে খুব অল্প ব্যবধানে ১২ হাজার ৯৫৮ ভোট পেয়ে নিজের পদ খুইয়েছেন ২০১৪ সালে জিতে আসা বিজেপির প্রাক্তন মন্ত্রী শ্যামলাল চৌধুরী।
জম্মু – কাশ্মীরের উন্নয়ন নিগমের নির্বাচনের ফল প্রকাশ হয়েছে কাল। মঙ্গলবার গভীর রাতে স্পষ্ট হয় ফলাফলের সমীকরণ। ২৮০ টির মধ্যে ১১০ টি আসন দখল করেছে গুপকার জোট,৭৪ টি দল পেয়ে একক বৃহত্তম দল গড়েছে বিজেপি। নির্দল ৪৯, কংগ্রেস ২৬ আপনি পার্টি ১২, পিডিএফ ২ নেশনাল প্যান্থারস ২ টি এবং বি এসপি ১টি আসন পেয়েছে। যদিও প্রথম বার ভূস্বর্গে সর্বাধিক আসন পেয়ে বৃহত্তম সংখ্যা গরিষ্ঠ দল গড়েছে বিজেপি,তবু কৃষি আইন বিলের বিরোধিতা করে তরণজিৎ- এর এই সাফল্য চিন্তা তৈরি করছে দলের অন্দরে।









