COVID KP.3: নতুন রূপে আরও শক্তিশালী হয়ে ফিরে এল করোনা, দৈনিক আক্রান্তের হার ৩০৭!

ভিড় জায়গায় মাস্ক পড়ে থাকার নির্দেশ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। টীকাকরণ কারুর বাকী থাকলে তা দ্রুত নিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

করোনা মহামারির কথা কে ভুলতে পারে! বছর দুয়েক আগেই কোভিড-১৯ ভাইরাসের প্রভাবে গোটা বিশ্বে কয়েক লক্ষ মানুষ প্রাণ হারিয়েছেন। এবার নতুন রূপে আরও শক্তিশালী হয়ে ফিরে এল করোনা! কোভিড-১৯ ভাইরাসের এই রূপের নাম বিজ্ঞানীরা দিয়েছেন কেপি.৩। ইতিমধ্যেই এই ভাইরাসের আক্রান্ত হচ্ছেন মানুষ। আমেরিকায় দৈনিক আক্রান্তের হার ৩০৭। ফলে, ফের একবার আতঙ্ক ছড়াচ্ছে করোনা ভাইরাস।

ভাইরাসের সাধারণ ধর্মই হল, সে রূপ বদলায়। একেবারে কোনও ভাইরাসকে ধ্বংস করে ফেলা কার্যত অসম্ভব। কেপি.৩ ভ্যারিয়েন্টে ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র, বলিউড অভিনেতা অক্ষয় কুমার থেকে শুরু করে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। মনে করা হচ্ছে, যে কোনও মুহূর্তে ফের একবার বিশ্বে বিপুল হারে ছড়িয়ে পড়তে পারে করোনা ভাইরাস!

নতুন রূপে আরও শক্তিশালী হয়ে ফিরে এল করোনা, দৈনিক আক্রান্তের হার ৩০৭!

এই কারণে সাধারণ মানুষকে সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। কেপি.৩ ভ্যারিয়েন্টে আক্রান্ত হলে ঠিক কী কী উপসর্গ দেখা যেতে পারে? চিকিৎসকেরা জানিয়েছেন, এটি অনেকটা কোভিড ১৯-এর জেএন.১ (JN.1) ভ্যারিয়েন্টের মতো।জ্বর বা ঠান্ডা লাগা কাশি, শ্বাসকষ্ট, ক্লান্তি, পেশী বা শরীরে ব্যথা, মাথা ব্যথা, স্বাদ বা গন্ধ হারানো, গলা ব্যথা, সর্দি-জ্বর, বমি বমি ভাব বা বমি হওয়া, ডায়রিয়া, বুকে ক্রমাগত ব্যথা বা চাপ, বিভ্রান্তি, জেগে উঠতে বা জেগে থাকতে অক্ষমতা, ফ্যাকাশে-ধূসর বা নীল রঙের ত্বক, ঠোঁট বা নখের রঙ পরিবর্তনের মতো উপসর্গ দেখা গেলে দ্রুত চিকিৎসা করাতে হবে।

নতুন রূপে আরও শক্তিশালী হয়ে ফিরে এল করোনা, দৈনিক আক্রান্তের হার ৩০৭!

নতুন রূপে আরও শক্তিশালী হয়ে ফিরে এল করোনা, দৈনিক আক্রান্তের হার ৩০৭!

বিশেষ করে আমেরিকায় এই ভ্যারিয়েন্টের প্রভাব বাড়ছে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের সর্বশেষ তথ্য অনুসারে, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ৩৬.৯ শতাংশ কোভিড কেস কেপি.৩ ভ্যারিয়েন্টের। ভিড় জায়গায় মাস্ক পড়ে থাকার নির্দেশ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। টীকাকরণ কারুর বাকী থাকলে তা দ্রুত নিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত